বৃষ্টি নিয়ে নতুন তথ্য জানাল আবহাওয়া অফিস

ঢাকাসহ দেশের ৮ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৯ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।  আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সোমবার ভোরে ঢাকায় বাতাসের গতিবেগ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। রোববার (৮ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যৌথভাবে নরসিংদী ও খুলনায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ১৭ ডিগ্রি সেলসিয়াস।

বৃষ্টি নিয়ে নতুন তথ্য জানাল আবহাওয়া অফিস

ঢাকাসহ দেশের ৮ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৯ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সোমবার ভোরে ঢাকায় বাতাসের গতিবেগ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।

রোববার (৮ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যৌথভাবে নরসিংদী ও খুলনায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ১৭ ডিগ্রি সেলসিয়াস।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow