বৃহস্পতিবার নীলসাগর-একতা এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়তে বিলম্ব হতে পারে

ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-উত্তরবঙ্গ রুটে চলাচল কিছুটা ব্যহত হচ্ছে। এতে আগামীকাল (বৃহস্পতিবার) সকালে ঢাকা থেকে নীলসাগর এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস ছাড়তে কিছুটা বিলম্ব হতে পারে। বুধবার (১৮ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়, ট্রেন লাইনচ্যুতির ঘটনায় আহত হয়েছে ৬৬ জন। এরমধ্যে নওগাঁ সদর হাসপাতালে ২০ জন চিকিৎসাধীন রয়েছে,  ৪০ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে এবং ৬ জনকে বগুড়া আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। বার্তায় বলা হয়, ঘটনার অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। বুধবার (১৮ আগস্ট) ট্রেনটি  ঢাকা থেকে চিলাহাটির উদ্দেশ্যে সকাল ৬টা ৪৫ মিনিটে ছেড়ে যায়। সান্তাহার (২৮৩ কিমি) স্টেশন পার হয়ে তিলকপুর স্টেশনের দিকে যাওয়ার সময় কশান সিগন্যাল অনুসরণ না করায় ২৮৬ কিমি এ তথা বগুড়া জেলার আদমদিঘি উপজেলার বাগমারি এলাকায় ৯টি কোচ লাইনচ্যুত (ডিরেইলড) হয়। বার্তায় আরও বলা হয়, উদ্ধারকাজ চালানোর জন্য রিলিফ

বৃহস্পতিবার নীলসাগর-একতা এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়তে বিলম্ব হতে পারে

ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-উত্তরবঙ্গ রুটে চলাচল কিছুটা ব্যহত হচ্ছে। এতে আগামীকাল (বৃহস্পতিবার) সকালে ঢাকা থেকে নীলসাগর এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস ছাড়তে কিছুটা বিলম্ব হতে পারে।

বুধবার (১৮ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, ট্রেন লাইনচ্যুতির ঘটনায় আহত হয়েছে ৬৬ জন। এরমধ্যে নওগাঁ সদর হাসপাতালে ২০ জন চিকিৎসাধীন রয়েছে,  ৪০ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে এবং ৬ জনকে বগুড়া আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

বার্তায় বলা হয়, ঘটনার অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ।

বুধবার (১৮ আগস্ট) ট্রেনটি  ঢাকা থেকে চিলাহাটির উদ্দেশ্যে সকাল ৬টা ৪৫ মিনিটে ছেড়ে যায়। সান্তাহার (২৮৩ কিমি) স্টেশন পার হয়ে তিলকপুর স্টেশনের দিকে যাওয়ার সময় কশান সিগন্যাল অনুসরণ না করায় ২৮৬ কিমি এ তথা বগুড়া জেলার আদমদিঘি উপজেলার বাগমারি এলাকায় ৯টি কোচ লাইনচ্যুত (ডিরেইলড) হয়।

বার্তায় আরও বলা হয়, উদ্ধারকাজ চালানোর জন্য রিলিফ ট্রেন ইশ্বরদি ও পার্বতীপুর হতে যাচ্ছে।

দুর্ঘটনার প্রাক্কালে প্রকৌশল বিভাগের লোকজন ব্যানার ফ্ল্যাগ ধরে ও কশান মেসেজ দিয়ে রেল চেঞ্জের কাজ করছিল। স্টেশন হতেও কশান অর্ডার দেওয়ার কথা। তা লোকো ড্রাইভার অনুসরণ না করায় ডিরেইলমেন্টের কারণ হিসাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে প্রধান পরিবহন কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন যন্ত্র প্রকৌশলী, প্রধান প্রকৌশলী ও প্রধান সংকেত প্রকৌশলী।

বার্তায় আরও বলা হয়, ঢাকা থেকে আজ সন্ধ্যায় ও রাতে ছাড়বে এ রকম সবগুলো ট্রেন বের হয়ে এসেছে। শুধু পঞ্চগড় এক্সপ্রেস সেকশন ক্লিয়ার না হলে আসতে পারবে না। চিলাহাটি এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস ঢাকা থেকে সঠিক সময়ে ছাড়া সম্ভব হবে।

বার্তায় বলা হয়, এরইমধ্যে উদ্ধারকার্যক্রম সমাপ্ত হলে এগুলোর কোনটিই বাধাপ্রাপ্ত হবে না।

যদি উদ্ধারকাজ শেষ নাও হয়, কুড়িগ্রাম এক্সপ্রেস সান্তাহার থেকে বিকল্প পথে কুড়িগ্রাম প্রেরণ করা যেতে পারে। উদ্ধারকাজ শেষ না হলে সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া দ্রুতযানও পথিমধ্যে আটকা পড়তে পারে।

এনএস/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow