বেইলি ব্রিজ ভেঙে খাদে পড়লো বালুবাহী ট্রাক

ময়মনসিংহের ধোবাউড়ার গোয়াতলা এলাকায় কংস নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজ ভেঙে বালুবাহী একটি ট্রাক খাদে পড়ে গেছে। দুর্ঘটনার পর ধোবাউড়ার সঙ্গে জেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ট্রাকটির চালক ও হেলপার আহত হয়েছেন। শনিবার (৬ জুন) দিবাগত রাত প্রায় ৩টার দিকে গোয়াতলা বাজার সংলগ্ন কংস নদীর ওপর বেইলি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, অতিরিক্ত বালুবোঝাই একটি ট্রাক ব্রিজ অতিক্রমের সময় হঠাৎ ধসে পড়ে। এতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। দুর্ঘটনায় চালক ও হেলপার আহত হলেও প্রাণে বেঁচে যান। পরে স্থানীয়রা তাদের চিকিৎসার ব্যবস্থা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে দেখা যায় ব্রিজের একটি বড় অংশ ভেঙে গেছে এবং বালুবাহী ট্রাক নিচে পড়ে রয়েছে। দুর্ঘটনার পর উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা রহিম শেখ বলেন, দীর্ঘদিন ধরেই বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ব্রিজটির বিভিন্ন স্থানে ক্ষয় ও দুর্বলতা দেখা দিলেও স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গুরুত্বপূর্ণ এ সেতুর ওপর দিয়েই ধোবাউড়ার হাজারো মানুষ প্

বেইলি ব্রিজ ভেঙে খাদে পড়লো বালুবাহী ট্রাক

ময়মনসিংহের ধোবাউড়ার গোয়াতলা এলাকায় কংস নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজ ভেঙে বালুবাহী একটি ট্রাক খাদে পড়ে গেছে। দুর্ঘটনার পর ধোবাউড়ার সঙ্গে জেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ট্রাকটির চালক ও হেলপার আহত হয়েছেন।

শনিবার (৬ জুন) দিবাগত রাত প্রায় ৩টার দিকে গোয়াতলা বাজার সংলগ্ন কংস নদীর ওপর বেইলি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, অতিরিক্ত বালুবোঝাই একটি ট্রাক ব্রিজ অতিক্রমের সময় হঠাৎ ধসে পড়ে। এতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। দুর্ঘটনায় চালক ও হেলপার আহত হলেও প্রাণে বেঁচে যান। পরে স্থানীয়রা তাদের চিকিৎসার ব্যবস্থা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে দেখা যায় ব্রিজের একটি বড় অংশ ভেঙে গেছে এবং বালুবাহী ট্রাক নিচে পড়ে রয়েছে। দুর্ঘটনার পর উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা রহিম শেখ বলেন, দীর্ঘদিন ধরেই বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ব্রিজটির বিভিন্ন স্থানে ক্ষয় ও দুর্বলতা দেখা দিলেও স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গুরুত্বপূর্ণ এ সেতুর ওপর দিয়েই ধোবাউড়ার হাজারো মানুষ প্রতিদিন জেলা সদরসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করেন।

ব্রিজটি ভেঙে যাওয়ায় ধোবাউড়া, গোয়াতলা ও আশপাশের এলাকার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহার করে দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে। পণ্য পরিবহনেও দেখা দিয়েছে জটিলতা।

ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশাররফ হোসাইন জাগো নিউজকে বলেন, ‘ধোবাউড়া টু ময়মনসিংহ আঞ্চলিক সড়কের গোয়াতলা কংস নদীর উপর নির্মিত বেইলি ব্রিজ বালু ভর্তি ট্রাকের চাপে ভেঙে নদীতে পড়ে যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে উর্ধ্বতন কর্তৃপক্ষ কে অবহিত করেছে। এছাড়াও উপজেলা প্রকৌশলী কে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছি। উল্লেখ্য গত তিনদিন ধরে ব্রিজটির মেরামত কাজ চলমান ছিলো ‘

এলাকাবাসী বলছেন, বারবার সাময়িক সংস্কারের পরিবর্তে কংস নদীর ওপর একটি স্থায়ী ও টেকসই সেতু নির্মাণ এখন সময়ের দাবি। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এলাকার যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা তাদের।

হোসাইন সুলভ/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow