বেইলি ব্রিজ ভেঙে খালে পড়লো আলুবোঝাই ট্রাক

পিরোজপুরের মঠবাড়িয়ায় বেইলি ব্রিজ ভেঙে আলুবোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। ঘটনার পর থেকে ট্রাকের চালক ও তার সহকারী পলাতক রয়েছেন। মঙ্গলবার (৯ জুন) রাত ৩টার দিকে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের সাফার দেবীপুরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে আলুবোঝাই একটি ট্রাক মঙ্গলবার রাত প্রায় ৩টার দিকে দেবীপুরে পৌঁছায়। ট্রাকটি বেইলি ব্রিজ অতিক্রম করার সময় হঠাৎ ব্রিজটি ধসে পড়ে। এ ঘটনায় সড়কটিতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বেইলি ব্রিজটি দেবীপুরসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে মোটরসাইকেল, অটোরিকশা, পিকআপসহ বিভিন্ন যানবাহনের চালক এবং অসংখ্য পথচারী দুর্ভোগে পড়েছেন। বিকল্প পথে চলাচল করায় সময় ও খরচ দুই-ই বেড়ে গেছে। এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার জানান, ঢাকা-পাথরঘাটা মহাসড়কে যে বেইলি ব্রিজটি ভেঙে গেছে সেটির ধারণক্ষমতা ছিল ২০ মেট্রিক টন, কিন্তু আলুবোঝাই ট্রাকের লোড অনেক বেশি ছিল, সে কারণে ভেঙে পড়েছে। আমি জেলার রোডস অ্যান্ড হাইওয়েকে

বেইলি ব্রিজ ভেঙে খালে পড়লো আলুবোঝাই ট্রাক

পিরোজপুরের মঠবাড়িয়ায় বেইলি ব্রিজ ভেঙে আলুবোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। ঘটনার পর থেকে ট্রাকের চালক ও তার সহকারী পলাতক রয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) রাত ৩টার দিকে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের সাফার দেবীপুরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে আলুবোঝাই একটি ট্রাক মঙ্গলবার রাত প্রায় ৩টার দিকে দেবীপুরে পৌঁছায়। ট্রাকটি বেইলি ব্রিজ অতিক্রম করার সময় হঠাৎ ব্রিজটি ধসে পড়ে। এ ঘটনায় সড়কটিতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বেইলি ব্রিজটি দেবীপুরসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে মোটরসাইকেল, অটোরিকশা, পিকআপসহ বিভিন্ন যানবাহনের চালক এবং অসংখ্য পথচারী দুর্ভোগে পড়েছেন। বিকল্প পথে চলাচল করায় সময় ও খরচ দুই-ই বেড়ে গেছে।

এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার জানান, ঢাকা-পাথরঘাটা মহাসড়কে যে বেইলি ব্রিজটি ভেঙে গেছে সেটির ধারণক্ষমতা ছিল ২০ মেট্রিক টন, কিন্তু আলুবোঝাই ট্রাকের লোড অনেক বেশি ছিল, সে কারণে ভেঙে পড়েছে। আমি জেলার রোডস অ্যান্ড হাইওয়েকে অবগত করেছি।

পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল জানান, ব্রিজটি ভেঙে পড়ার ঘটনায় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। দ্রুত সময়ের মধ্যে ট্রাকটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

মো. তরিকুল ইসলাম/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow