বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ঘুড়ি উৎসব

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথম দিনে চৈত্র সংক্রান্তি ও বাংলা সনের শেষ দিনকে বিদায় জানাতে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। চৈত্র সংক্রান্তি ও ঘুড়ি ওড়ানো উৎসবে ২২টি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তারা অংশ নেন। ঘুড়ি ওড়ানো উৎসব শেষে তিনজন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিবার নিয়ে ঘুড়ি উৎসব দেখতে আসা ফারহানা হাসান বলেন, ‌‘ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে আমাদের সেই ছেলেবেলায় ফিরে গেছি। অনেক দিনপর এমন আয়োজন দেখে আনন্দ লাগছে৷’ বিশ্ববিদ্যালয়ের ১৭তম আবর্তনের শিক্ষার্থী আফিয়া বলেন, ‘আমি কখনো ঘুড়ি ওড়াইনি। এমন আয়োজনও দেখিনি। আজ নিজ ক্যাম্পাসে দেখে খুবই ভালো লাগছে।’ এ বিষয়ে বেরোবি উপাচার্য অধ্যাপক ডক্টর শওকাত আলী বলেন, ‘ঘুড়ি উৎসব উদযাপন আবহমান গ্রামীণ বাংলার ঐহিত্য। এ ঐতিহ্য সংস্কৃতিকে ধরে রাখতেই আমাদের এ আয়োজন। শিক্ষক-শিক্ষার্থীসহ সবার অংশগ্রহণে জাঁকজমকপূর্ণভাবে ক্যাম্পাসে পহেলা বৈশাখ উদযা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ঘুড়ি উৎসব

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথম দিনে চৈত্র সংক্রান্তি ও বাংলা সনের শেষ দিনকে বিদায় জানাতে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।

চৈত্র সংক্রান্তি ও ঘুড়ি ওড়ানো উৎসবে ২২টি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তারা অংশ নেন। ঘুড়ি ওড়ানো উৎসব শেষে তিনজন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পরিবার নিয়ে ঘুড়ি উৎসব দেখতে আসা ফারহানা হাসান বলেন, ‌‘ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে আমাদের সেই ছেলেবেলায় ফিরে গেছি। অনেক দিনপর এমন আয়োজন দেখে আনন্দ লাগছে৷’

বিশ্ববিদ্যালয়ের ১৭তম আবর্তনের শিক্ষার্থী আফিয়া বলেন, ‘আমি কখনো ঘুড়ি ওড়াইনি। এমন আয়োজনও দেখিনি। আজ নিজ ক্যাম্পাসে দেখে খুবই ভালো লাগছে।’

এ বিষয়ে বেরোবি উপাচার্য অধ্যাপক ডক্টর শওকাত আলী বলেন, ‘ঘুড়ি উৎসব উদযাপন আবহমান গ্রামীণ বাংলার ঐহিত্য। এ ঐতিহ্য সংস্কৃতিকে ধরে রাখতেই আমাদের এ আয়োজন। শিক্ষক-শিক্ষার্থীসহ সবার অংশগ্রহণে জাঁকজমকপূর্ণভাবে ক্যাম্পাসে পহেলা বৈশাখ উদযাপনের সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।’

আজিজুর রহমান/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow