বেজে গেলো কিক অফের বাঁশি

মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে তৃতীয়বারের মত শুরু হলো বিশ্বকাপ ফুটবলের জমজমাট আসর। শাকিরার দাই দাই ও লেটস গো গানের মধ্য দিয়ে পর্দা উন্মোচন করা হলো ২৩তম বিশ্বকাপ ফুটবলের। এবার উদ্বোধনী ম্যাচের কিক অফের বাঁশিও বেজে গেলো। রেফারি উইলটন পেরেইরা সামপাইও বাংলাদেশ সময় রাত ১টা ৫ মিনিটে কিক অফের বাঁশি বাজান। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি স্বাগতিক মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা। ২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচও খেলেছিল এই দুই দেশ। নিজেদের প্রথম ম্যাচেই বেশ শক্তিশালী একাদশ নামিয়েছে দুই দলই৷ মেক্সিকোর কোচ আগেই ঘোষণা দিয়েছিলেন অভিজ্ঞ ওচোয়া মাঠের বাইরে রেখেই একাদশ সাজাবেন। ম্যাচের দিনও দেখা গেল সেটিরই বহিঃপ্রকাশ। অন্যদিকে দক্ষিণ আফ্রিকান কোচ চিরাচরিত ৪ ডিফেন্ডার বাদ দিয়ে ৩ ডিফেন্ডার এবং ২ জন ফুলব্যাক নিয়ে একাদশ সাজিয়েছেন। মেক্সিকো একাদশ হোসে আন্তোনিও রাঙ্গেল (গোলরক্ষক), ইসরায়েল রেয়েস, হোহান ভাসকেস, সেসার মন্তেস (অধিনায়ক), হেসুস গালিয়ার্দো, আলভারো ফিদালগো, মার্সেল রুইস গুতিয়েরেস, রোবের্তো আলভারাদো, এরিক লিরা, হুলিয়ান কিনোনেস, রাউল হিমেনেজ দক্ষিণ আফ্রিকা একাদশ রোনওয়েন উইলিয়ামস (গোলরক্ষক ও অধিনায়ক), ম্ফো ম

বেজে গেলো কিক অফের বাঁশি

মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে তৃতীয়বারের মত শুরু হলো বিশ্বকাপ ফুটবলের জমজমাট আসর। শাকিরার দাই দাই ও লেটস গো গানের মধ্য দিয়ে পর্দা উন্মোচন করা হলো ২৩তম বিশ্বকাপ ফুটবলের। এবার উদ্বোধনী ম্যাচের কিক অফের বাঁশিও বেজে গেলো।

রেফারি উইলটন পেরেইরা সামপাইও বাংলাদেশ সময় রাত ১টা ৫ মিনিটে কিক অফের বাঁশি বাজান। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি স্বাগতিক মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা। ২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচও খেলেছিল এই দুই দেশ।

নিজেদের প্রথম ম্যাচেই বেশ শক্তিশালী একাদশ নামিয়েছে দুই দলই৷ মেক্সিকোর কোচ আগেই ঘোষণা দিয়েছিলেন অভিজ্ঞ ওচোয়া মাঠের বাইরে রেখেই একাদশ সাজাবেন। ম্যাচের দিনও দেখা গেল সেটিরই বহিঃপ্রকাশ।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকান কোচ চিরাচরিত ৪ ডিফেন্ডার বাদ দিয়ে ৩ ডিফেন্ডার এবং ২ জন ফুলব্যাক নিয়ে একাদশ সাজিয়েছেন।

মেক্সিকো একাদশ

হোসে আন্তোনিও রাঙ্গেল (গোলরক্ষক), ইসরায়েল রেয়েস, হোহান ভাসকেস, সেসার মন্তেস (অধিনায়ক), হেসুস গালিয়ার্দো, আলভারো ফিদালগো, মার্সেল রুইস গুতিয়েরেস, রোবের্তো আলভারাদো, এরিক লিরা, হুলিয়ান কিনোনেস, রাউল হিমেনেজ

দক্ষিণ আফ্রিকা একাদশ

রোনওয়েন উইলিয়ামস (গোলরক্ষক ও অধিনায়ক), ম্ফো মবোকাজি, এনকোসিনাথি সিবিসি, ইমলিয়ান ওকন, খুলিসো মুদাউ, অব্রে মোদিবা, জায়ডেন অ্যাডামস, তেবোহো মোকোয়েনা, সিফো সিথোলে, লাইল ফস্টার, ইকরাম রেইনার্স।

 

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow