বেনাপোলে কোটি টাকার স্বর্ণসহ আটক ১
যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৫ আগস্ট) রাত আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ অভিযানিক টহলদল যশোর-বেনাপোল মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক ব্যক্তি হলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে মো. ফারুক (৩০)। বিজিবি জানায়, আটক ব্যক্তির শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৫২৯.৬৪ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৬৫৫ টাকাও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। বিজিবির তথ্যমতে, উদ্ধার করা স্বর্ণের মূল্য ১ কোটি ১০ লাখ ৪৭ হাজার ২৩১ টাকা। এছাড়া জব্দ করা দুটি মোবাইল ফোনের মূল্য ৩৫ হাজার টাকা এবং নগদ ১ হাজার ৬৫৫ টাকাসহ মোট জব্দকৃত আলামতের মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ১০ লাখ ৮৩ হাজার ৮৮৬ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে
যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৫ আগস্ট) রাত আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ অভিযানিক টহলদল যশোর-বেনাপোল মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক ব্যক্তি হলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে মো. ফারুক (৩০)।
বিজিবি জানায়, আটক ব্যক্তির শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৫২৯.৬৪ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৬৫৫ টাকাও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
বিজিবির তথ্যমতে, উদ্ধার করা স্বর্ণের মূল্য ১ কোটি ১০ লাখ ৪৭ হাজার ২৩১ টাকা। এছাড়া জব্দ করা দুটি মোবাইল ফোনের মূল্য ৩৫ হাজার টাকা এবং নগদ ১ হাজার ৬৫৫ টাকাসহ মোট জব্দকৃত আলামতের মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ১০ লাখ ৮৩ হাজার ৮৮৬ টাকা।
আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এসব পাচার রোধে বিজিবির গোয়েন্দা ও অভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
What's Your Reaction?