বেনাপোল সীমান্তে ধানক্ষেতে পড়েছিল যুবকের লাশ
যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বড়আঁচড়া গ্রামে ধানক্ষেতের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইউনুচ আলী বেনাপোল পোর্ট থানাধীন গাতীপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, বড়আঁচড়া গ্রামের হরিণাপোতা পাড়ার বাসিন্দা আলতাফ মন্ডলের ধানক্ষেতের পাশে এলাকাবাসী এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি বেনাপোল থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদনের পর মরদেহটি থানায় নিয়ে যায়। বেনাপোল পোর্ট থানার ওসি মো. আশরাফ হোসেন কালবেলাকে বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে এই বিষয়ে তদন্ত চলছে।
যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বড়আঁচড়া গ্রামে ধানক্ষেতের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইউনুচ আলী বেনাপোল পোর্ট থানাধীন গাতীপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বড়আঁচড়া গ্রামের হরিণাপোতা পাড়ার বাসিন্দা আলতাফ মন্ডলের ধানক্ষেতের পাশে এলাকাবাসী এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি বেনাপোল থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদনের পর মরদেহটি থানায় নিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার ওসি মো. আশরাফ হোসেন কালবেলাকে বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে এই বিষয়ে তদন্ত চলছে।
What's Your Reaction?