বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বগুড়ার ধুনট উপজেলায় বেপরোয়া গতির বালুবাহী ট্রাকের ধাক্কায় সোহেল রানা (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা নিহতের ছোট ভাই রাব্বী হাসান (১৮) গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের বথুয়াবাড়ি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল রানা শেরপুর উপজেলার মুন্সিপাড়া এলাকার বাবু মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল রানা তার ধুনট উপজেলার রাঙ্গামাটি গ্রামের শ্বশুরবাড়ি থেকে ছোট ভাই রাব্বীকে নিয়ে নিজ বাড়ি মুন্সিপাড়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা হন। পথিমধ্যে বথুয়াবাড়ি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির বালুবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই সোহেল রানার মৃত্যু হয়। স্থানীয়রা আহত রাব্বীকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই আঞ্চলিক সড়কে বালুবাহী ট্রাকের বেপরোয়া চলাচলের কারণে প্রায়শই এমন দুর্ঘটনা ঘটছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনা
বগুড়ার ধুনট উপজেলায় বেপরোয়া গতির বালুবাহী ট্রাকের ধাক্কায় সোহেল রানা (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা নিহতের ছোট ভাই রাব্বী হাসান (১৮) গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৯ জুলাই) ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের বথুয়াবাড়ি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল রানা শেরপুর উপজেলার মুন্সিপাড়া এলাকার বাবু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল রানা তার ধুনট উপজেলার রাঙ্গামাটি গ্রামের শ্বশুরবাড়ি থেকে ছোট ভাই রাব্বীকে নিয়ে নিজ বাড়ি মুন্সিপাড়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা হন। পথিমধ্যে বথুয়াবাড়ি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির বালুবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই সোহেল রানার মৃত্যু হয়। স্থানীয়রা আহত রাব্বীকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই আঞ্চলিক সড়কে বালুবাহী ট্রাকের বেপরোয়া চলাচলের কারণে প্রায়শই এমন দুর্ঘটনা ঘটছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত সোহেল রানার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
What's Your Reaction?