‘বেবি বাম্প’ স্পষ্ট, ফের মা হচ্ছেন বুবলী?

রাজধানীর একটি শপিংমলে নতুন ব্র্যান্ডের উদ্বোধনে এসে ফের আলোচনার জন্ম দিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিস্কিট রঙের ঢিলেঢালা গাউনেও তার ‘বেবি বাম্প’ ছিল স্পষ্ট, যা দেখে উপস্থিত সবার মনেই প্রশ্ন— শাকিব খানের ঘরে কি তবে দ্বিতীয় সন্তান আসছে? নায়িকার চলাফেরা ও শারীরিক ভাষায় অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি অনেকটাই অনুমেয়। ঘনিষ্ঠ সূত্রে খবর, খুব শিগগিরই যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন বুবলী। শাকিব খানের পরামর্শেই নাকি সেখানে দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন তিনি। ধারণা করা হচ্ছে, সেই সময় শাকিবও তার পাশে থাকবেন। এ বিষয়ে জানতে চাইলে বুবলী সরাসরি উত্তর না দিয়ে রহস্য জিইয়ে রাখলেন। তিনি বলেন, “যেহেতু এগুলো খুব ব্যক্তিগত বিষয়, তাই এগুলো নিয়ে যখন কথা বলব তখন সবাইকে সম্মান জানিয়ে বলব। আমি একটি শান্তিপূর্ণ পরিস্থিতি চাই।” তবে বিদেশ যাত্রার জল্পনা উসকে দিয়ে হাসিমুখেই নিজের নতুন পাসপোর্ট সবার সামনে তুলে ধরেন নায়িকা। ভক্তদের ধারণা ছিল শাকিব-বুবলীর সম্পর্কের দূরত্ব অনেক। তবে গত বছর নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে তাদের একসঙ্গে দেখার পর থেকেই গুঞ্জন ছিল। এবার ‘বেবি বাম্প’ সেই গুঞ্জনে নতুন করে ঘি ঢালল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow