বেরোবিতে শুরু হচ্ছে চার দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী ‘শহীদ আবু সাঈদ বইমেলা–২০২৬’। আগামী ১২ এপ্রিল (রোববার) থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এই মেলা অনুষ্ঠিত হবে। শুক্রবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‎শহীদ আবু সাঈদ বইমেলার পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি উপলক্ষে বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অন্যদিকে বাংলা নববর্ষের দিন (১৪ এপ্রিল) সকাল ৯টা ১৫ মিনিটে প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে শুরু হবে আনন্দ শোভাযাত্রা। ‎একই দিনে সকাল ১১টা থেকে অ্যাকাডেমিক ভবনসমূহের সামনে বসবে বৈশাখী মেলা, যেখানে বিভিন্ন বিভাগের স্টল প্রদর্শিত হবে। দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিডিয়া চত্বরে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বইমেলার

বেরোবিতে শুরু হচ্ছে চার দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী ‘শহীদ আবু সাঈদ বইমেলা–২০২৬’। আগামী ১২ এপ্রিল (রোববার) থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এই মেলা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‎শহীদ আবু সাঈদ বইমেলার পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি উপলক্ষে বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অন্যদিকে বাংলা নববর্ষের দিন (১৪ এপ্রিল) সকাল ৯টা ১৫ মিনিটে প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে শুরু হবে আনন্দ শোভাযাত্রা।

‎একই দিনে সকাল ১১টা থেকে অ্যাকাডেমিক ভবনসমূহের সামনে বসবে বৈশাখী মেলা, যেখানে বিভিন্ন বিভাগের স্টল প্রদর্শিত হবে। দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিডিয়া চত্বরে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বইমেলার আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বলেন, গত বছরের ন্যায় এবারও আমরা শহিদ আবু সাঈদের স্মৃতিকে স্মরণ করে এই বইমেলার আয়োজন করেছি। বইমেলাটি ৪ দিনব্যাপী চলমান থাকবে। বইমেলাটি ১২ এপ্রিল বিকাল ৩টায় উদ্বোধন করবেন জুলাই শহিদ আবু সাঈদের পিতা।

তিনি বলেন, দেশের বর্তমান জ্বালানি তেল সংকটের জন্য সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া প্রতিদিন বিকাল চারটা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। উত্তরবঙ্গের সাহিত্যিক ও সাংস্কৃতিক বিষয় নিয়ে আয়োজন করা হবে।

এদিকে নববর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা বলেন, চৈত্র সংক্রান্তি ও নববর্ষকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা আয়োজন হাতে নিয়েছে ৷ চৈত্র সংক্রান্তিতে শিক্ষার্থী-কর্মকর্তাদের নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা আয়োজন করেছে ৷ এছাড়া হলের শিক্ষার্থীদের জন্য হল কর্তৃপক্ষ খাবারের ব্যবস্থা করেছে ৷

আজিজুর রহমান/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow