বেলারুশকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, বেলারুশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে মস্কো সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত। তিনি মঙ্গলবার মস্কোতে বলেন, রাশিয়া-বেলারুশ নিরাপত্তা চুক্তির আওতায় এই ব্যবস্থা নেওয়া হবে। খবর আনাদোলু এজেন্সির।  লাভরভের দাবি, ইউক্রেন বেলারুশকে সংঘাতে টেনে আনার চেষ্টা করছে এবং সীমান্তের কাছে সামরিক পরিস্থিতি তৈরি করে হুমকি দিচ্ছে। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাম্প্রতিক বক্তব্যেরও উল্লেখ করেন।  জেলেনস্কি বলেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে সামরিক সরঞ্জাম সরানো না হলে বেলারুশে হামলার নির্দেশ দেওয়া হতে পারে। বেলারুশে হামলার সক্ষমতা রয়েছে বলেও জেলেনস্কি হুঁশিয়ারি দেন।  লাভরভ জানান, যে সামরিক সরঞ্জামের কথা বলা হচ্ছে, তা বেলারুশের ভূখণ্ডে ইউক্রেন সীমান্তের কাছে অবস্থান করছে। তিনি আরও বলেন, ২০২৫ সালের মার্চ থেকে রাশিয়া-বেলারুশের মধ্যে একটি নিরাপত্তা চুক্তি কার্যকর আছে এবং প্রয়োজন হলে সেই চুক্তির সব ধারা অনুযায়ী মস্কো পদক্ষেপ নেবে। এই বক্তব্যকে কেন্দ্র করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বেলারুশকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, বেলারুশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে মস্কো সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত। তিনি মঙ্গলবার মস্কোতে বলেন, রাশিয়া-বেলারুশ নিরাপত্তা চুক্তির আওতায় এই ব্যবস্থা নেওয়া হবে। খবর আনাদোলু এজেন্সির। 

লাভরভের দাবি, ইউক্রেন বেলারুশকে সংঘাতে টেনে আনার চেষ্টা করছে এবং সীমান্তের কাছে সামরিক পরিস্থিতি তৈরি করে হুমকি দিচ্ছে।

তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাম্প্রতিক বক্তব্যেরও উল্লেখ করেন।  জেলেনস্কি বলেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে সামরিক সরঞ্জাম সরানো না হলে বেলারুশে হামলার নির্দেশ দেওয়া হতে পারে। বেলারুশে হামলার সক্ষমতা রয়েছে বলেও জেলেনস্কি হুঁশিয়ারি দেন। 

লাভরভ জানান, যে সামরিক সরঞ্জামের কথা বলা হচ্ছে, তা বেলারুশের ভূখণ্ডে ইউক্রেন সীমান্তের কাছে অবস্থান করছে।

তিনি আরও বলেন, ২০২৫ সালের মার্চ থেকে রাশিয়া-বেলারুশের মধ্যে একটি নিরাপত্তা চুক্তি কার্যকর আছে এবং প্রয়োজন হলে সেই চুক্তির সব ধারা অনুযায়ী মস্কো পদক্ষেপ নেবে।

এই বক্তব্যকে কেন্দ্র করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow