বেশি দামে তেল বিক্রি ও মজুত, প্রতিষ্ঠান সিলগালা
শরীয়তপুরের ভেদরগঞ্জে কৃত্রিম সংকট তৈরি করে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অভিযুক্ত প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে। বুধবার (১ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার সাজনপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক। অভিযানে মেসার্স ফয়সাল এন্টারপ্রাইজের মালিক মোর্শেদ মাঝিকে ভোক্তা অধিকার ক্ষুণ্ন করার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, মেসার্স ফয়সাল এন্টারপ্রাইজ দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে আসছিল। দিনের বেলা সংকটের অজুহাত দেখালেও গভীর রাত থেকে ভোর পর্যন্ত তারা প্রতি লিটার পেট্রোল ও ডিজেল ১৫০ থেকে ১৮০ টাকা দরে বিক্রি করত— এমন সুনির্দিষ্ট অভিযোগ পায় প্রশাসন। এছাড়া প্রতিষ্ঠানটি কালোবাজারির মাধ্যমে তেল সংগ্রহ করত এবং ক্রয়-বিক্রয়ের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক জানান, অভিয
শরীয়তপুরের ভেদরগঞ্জে কৃত্রিম সংকট তৈরি করে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অভিযুক্ত প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।
বুধবার (১ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার সাজনপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক। অভিযানে মেসার্স ফয়সাল এন্টারপ্রাইজের মালিক মোর্শেদ মাঝিকে ভোক্তা অধিকার ক্ষুণ্ন করার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, মেসার্স ফয়সাল এন্টারপ্রাইজ দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে আসছিল। দিনের বেলা সংকটের অজুহাত দেখালেও গভীর রাত থেকে ভোর পর্যন্ত তারা প্রতি লিটার পেট্রোল ও ডিজেল ১৫০ থেকে ১৮০ টাকা দরে বিক্রি করত— এমন সুনির্দিষ্ট অভিযোগ পায় প্রশাসন। এছাড়া প্রতিষ্ঠানটি কালোবাজারির মাধ্যমে তেল সংগ্রহ করত এবং ক্রয়-বিক্রয়ের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক জানান, অভিযুক্ত ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে সাধারণ মানুষকে জিম্মি করে ব্যবসা করছিলেন। অপরাধের সত্যতা পাওয়ায় তাকে জরিমানার পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দোকানটি সিলগালা করা হয়েছে।
তিনি আরও সতর্ক করে বলেন, জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের কারসাজি বা কালোবাজারি সহ্য করা হবে না। জনস্বার্থে প্রশাসনের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
What's Your Reaction?