বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বেসামরিক অবকাঠামো ধ্বংসের হুমকি দেওয়ার পর পাল্টা সতর্কবার্তা দিয়েছে তেহরান। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের কোনো সেতু বা বিদ্যুৎকেন্দ্রে হামলা চালালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট জ্বালানি স্থাপনায় হামলা চালানো হবে। খবর সিএনএনের। বুধবার (২২ জুলাই) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, মার্কিন বাহিনী যদি ইরানের কোনো সেতু বা বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা চালায়, তাহলে ইরান পুরো অঞ্চলের অবকাঠামো ও সেতুগুলোকে লক্ষ্যবস্তু করবে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থ জড়িত জ্বালানি স্থাপনাও থাকবে। তিনি আরও বলেন, গত ১০ দিনের ঘটনায় যুক্তরাষ্ট্রের বুঝে যাওয়া উচিত যে, ইরান যেখানে হামলা চালানোর সিদ্ধান্ত নেয়, সেখানেই হামলা চালাতে সক্ষম। তাই ট্রাম্প যদি এমন কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেন, তবে সেটি শেষ পর্যন্ত তার জন্য আবারও বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে। একই সঙ্গে ওই কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালির ওপর নি

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বেসামরিক অবকাঠামো ধ্বংসের হুমকি দেওয়ার পর পাল্টা সতর্কবার্তা দিয়েছে তেহরান। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের কোনো সেতু বা বিদ্যুৎকেন্দ্রে হামলা চালালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট জ্বালানি স্থাপনায় হামলা চালানো হবে। খবর সিএনএনের।

বুধবার (২২ জুলাই) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, মার্কিন বাহিনী যদি ইরানের কোনো সেতু বা বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা চালায়, তাহলে ইরান পুরো অঞ্চলের অবকাঠামো ও সেতুগুলোকে লক্ষ্যবস্তু করবে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থ জড়িত জ্বালানি স্থাপনাও থাকবে।

তিনি আরও বলেন, গত ১০ দিনের ঘটনায় যুক্তরাষ্ট্রের বুঝে যাওয়া উচিত যে, ইরান যেখানে হামলা চালানোর সিদ্ধান্ত নেয়, সেখানেই হামলা চালাতে সক্ষম। তাই ট্রাম্প যদি এমন কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেন, তবে সেটি শেষ পর্যন্ত তার জন্য আবারও বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে।

একই সঙ্গে ওই কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালির ওপর নিজেদের সার্বভৌম অধিকার প্রয়োগ অব্যাহত রাখবে তেহরান। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়ে ইরান তার দৃঢ় অবস্থান থেকে একচুলও সরে আসবে না। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow