বেড়িবাঁধে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকালে স্থানীয় এলাকাবাসী বেড়িবাঁধের পাশে এক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত যুবকের নাম সাকিব (২৬)। তিনি উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড দক্ষিণ হাজিয়ান আলীপাড়া এলাকার বাসিন্দা কফিল উদ্দিনের ছেলে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লোকজন বেড়িবাঁধ এলাকায় গেলে সাকিবের মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হয়। বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন কালবেলাকে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা হাজিয়ান এলাকা থেকে লাশ উদ্ধার করেছি। সুরতহাল প্রতিবেদন শেষে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এটি হত্যাকাণ্ড না কোনো দুর্ঘটনা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। পুলিশের পক্ষ থেকে নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সকালে স্থানীয় এলাকাবাসী বেড়িবাঁধের পাশে এক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত যুবকের নাম সাকিব (২৬)। তিনি উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড দক্ষিণ হাজিয়ান আলীপাড়া এলাকার বাসিন্দা কফিল উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লোকজন বেড়িবাঁধ এলাকায় গেলে সাকিবের মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন কালবেলাকে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা হাজিয়ান এলাকা থেকে লাশ উদ্ধার করেছি। সুরতহাল প্রতিবেদন শেষে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এটি হত্যাকাণ্ড না কোনো দুর্ঘটনা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। পুলিশের পক্ষ থেকে নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
What's Your Reaction?