বৈভব সূর্যবংশীর নতুন বিশ্ব রেকর্ড
প্রতিদিনই রেকর্ড বইয়ে নিজের নাম নতুন করে লিখছেন বৈভব সূর্যবংশী। এরই মধ্যে আইপিএলে দ্রুততম ভারতীয় হিসেবে সেঞ্চুরি করার অবিস্বরণীয় কীর্তি গড়লেন এই ব্যাটার। এছাড়া ৪০ বলের কম খেলে দুটি আইপিএল সেঞ্চুরি করা প্রথম ব্যাটারও তিনি।
শনিবার টি-টোয়েন্টি ক্রিকেটে আরও এক নতুন বিশ্বরেকর্ড গড়লেন সূর্যবংশী।আইপিএলের ৫২ তম ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে ২৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বৈভব সূর্যবংশী মাত্র ১৬ বলে ২২৫.০০ স্ট্রাইক রেটে ৩৬ রান করেন। তার এই ইনিংসে ছিল ৩ চার ও ৩ ছক্কা। মোহাম্মদ সিরাজের বিপক্ষে একেবারে প্রথম বলেই ছক্কা মেরে তিনি নিজের রানের খাতা খোলেন এবং এর মাধ্যমেই টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ ছক্কা পূর্ণ করেন তিনি।
মাত্র ৫১৪ বল খেলে টি-টোয়েন্টিতে দ্রুততম ১০০টি ছক্কা মারার মাইলফলক স্পর্শ করলেন তিনি। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবেও এই কীর্তি এখন তার দখলে। এদিন তার করা তিনটি ছক্কাই এসেছে পাওয়ার প্লেতে। এর ফলে আইপিএলের এক মৌসুমে পাওয়ার প্লেতে সর্বোচ্চ ৩০টি ছক্কা মারার নতুন রেকর্ডও গড়লেন তিনি। এর আগে এই রেকর্ডটি ছিল অভিষেক শর্মার দখলে। যিনি ২০২৪ সালে প্রথম ছয় ওভারে ২৯টি ছক্কা মেরেছিলেন।
তবে বৈভবের র

তবে বৈভবের রেকর্ডের দিনে বড় ব্যবধানে হেরে গেছে রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করে সাই সুদর্শন ও শুবমান গিলের ফিফটিতে ২৩০ রানের পাহাড় গড়ে গুজরাট টাইটান্স। জবাবে ব্যাট করতে নেমে রশিদ খানের বোলিং তোপে ১৫২ রানেই গুটিয়ে যায় রাজস্থানের ইনিংস। আফগান স্পিনার রশিদ খান ৪টি এবং জেসন হোল্ডার ৩টি উইকেট শিকার করেন।