বৈরী আবহাওয়াতেও শাহ আমানতে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক
বৈরী আবহাওয়ার মধ্যেও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে। বুধবার (৮ জুলাই) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এ তথ্য জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ডিপার্চার (বহির্গমন) ও অ্যারাইভাল (আগমন) উভয় ধরনের ফ্লাইট নির্ধারিত সূচি অনুযায়ী পরিচালিত হচ্ছে। ফ্লাইট পরিচালনায় কোনো বিঘ্ন ঘটেনি। এখন পর্যন্ত কোনো ফ্লাইট বাতিল, বিলম্ব বা অন্য বিমানবন্দরে ডাইভার্ট হয়নি। শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, বর্তমানে বিমানবন্দর এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ কিলোমিটারের নিচে রয়েছে। আবহাওয়ার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির পরিবর্তন হলে পরবর্তী সময়ে হালনাগাদ তথ্য জানানো হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আরও পড়ুন চট্টগ্রামে ফের জলাবদ্ধতা, ২৪ ঘণ্টায় ২৬৭ মিলিমিটার বৃষ্টি এদিকে টানা ভারী বর্ষণে জলাবদ্ধতায় পড়েছে চট্টগ্রাম নগরী। টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও কর্ণফুলী নদীর জোয়ারের প্রভাবে চট্টগ্রাম মহানগরের জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। নগরীর বিভিন্ন সড়ক জলাবদ্ধতায় তলিয়ে যাওয়ায় যান চলাচ
বৈরী আবহাওয়ার মধ্যেও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে। বুধবার (৮ জুলাই) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এ তথ্য জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ডিপার্চার (বহির্গমন) ও অ্যারাইভাল (আগমন) উভয় ধরনের ফ্লাইট নির্ধারিত সূচি অনুযায়ী পরিচালিত হচ্ছে। ফ্লাইট পরিচালনায় কোনো বিঘ্ন ঘটেনি। এখন পর্যন্ত কোনো ফ্লাইট বাতিল, বিলম্ব বা অন্য বিমানবন্দরে ডাইভার্ট হয়নি।
শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, বর্তমানে বিমানবন্দর এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ কিলোমিটারের নিচে রয়েছে। আবহাওয়ার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
পরিস্থিতির পরিবর্তন হলে পরবর্তী সময়ে হালনাগাদ তথ্য জানানো হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
এদিকে টানা ভারী বর্ষণে জলাবদ্ধতায় পড়েছে চট্টগ্রাম নগরী। টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও কর্ণফুলী নদীর জোয়ারের প্রভাবে চট্টগ্রাম মহানগরের জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। নগরীর বিভিন্ন সড়ক জলাবদ্ধতায় তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
বুধবার (৮ জুলাই) ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে নগরের বিভিন্ন নিচু এলাকায় পানি জমে জনদুর্ভোগ দেখা দিয়েছে। কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি জমে ব্যাহত হয়েছে যান চলাচল। অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের দুর্ভোগে পড়তে হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ বশির আহমদ জাগো নিউজকে বলেন, মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বর্ষণের কারণে নগরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
এমআরএএইচ/বিএ
What's Your Reaction?
