বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাহিত্য সেলের নেতৃত্বে হাসনাত আব্দুল্লাহ 

সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ‘সাহিত্য ও প্রকাশনা সেল’ পুনর্গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে দায়িত্ব পেয়েছেন হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সংগঠনটির সভাপতি রিফাত রশিদ, সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম এবং মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম এই কমিটির অনুমোদন দেন। হাসনাত আবদুল্লাহ বাংলাদেশ ইন্সটিটিউট অফ গ্লাস অ্যান্ড সিরামিকের শিক্ষার্থী। তিনি বুকিশ হাসনাত নামে পরিচিত। জুলাই আন্দোলনে ছিলেন সামনের সারিতে। হাসনাত স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সাবেক আহ্বায়ক। দায়িত্ব পাওয়ার অনূভুতির বিষয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘সাহিত্য সেল সম্পাদক হওয়া যেমন আনন্দের, তেমনি দায়িত্বেরও বটে। এই দায়িত্ব আমি যেন নিষ্ঠার সঙ্গে পালন করে যেতে পারি। সেই কামনা করি।’ তিনি আরও বলেন, ‘জুলাই আমার কাছে শুধু একটি সময় নয়, এটি সংগ্রাম, ত্যাগ ও সচেতনতার প্রতীক। এই সময়ের ঘটনাগুলোকে আবেগের পাশাপাশি তথ্যভিত্তিক ও দায়িত্বশীলভাবে তুলে ধরা আমার নৈতিক দায়িত্ব বলে মনে করি। সাহিত্য ও প্রকাশনা সেলের সম্পাদক হিসেবে আমি চাই, জুলাই গণঅভ্যুত্থানের কালচারাল লড়াই ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্পষ্ট ও সংর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাহিত্য সেলের নেতৃত্বে হাসনাত আব্দুল্লাহ 
সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ‘সাহিত্য ও প্রকাশনা সেল’ পুনর্গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে দায়িত্ব পেয়েছেন হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সংগঠনটির সভাপতি রিফাত রশিদ, সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম এবং মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম এই কমিটির অনুমোদন দেন। হাসনাত আবদুল্লাহ বাংলাদেশ ইন্সটিটিউট অফ গ্লাস অ্যান্ড সিরামিকের শিক্ষার্থী। তিনি বুকিশ হাসনাত নামে পরিচিত। জুলাই আন্দোলনে ছিলেন সামনের সারিতে। হাসনাত স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সাবেক আহ্বায়ক। দায়িত্ব পাওয়ার অনূভুতির বিষয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘সাহিত্য সেল সম্পাদক হওয়া যেমন আনন্দের, তেমনি দায়িত্বেরও বটে। এই দায়িত্ব আমি যেন নিষ্ঠার সঙ্গে পালন করে যেতে পারি। সেই কামনা করি।’ তিনি আরও বলেন, ‘জুলাই আমার কাছে শুধু একটি সময় নয়, এটি সংগ্রাম, ত্যাগ ও সচেতনতার প্রতীক। এই সময়ের ঘটনাগুলোকে আবেগের পাশাপাশি তথ্যভিত্তিক ও দায়িত্বশীলভাবে তুলে ধরা আমার নৈতিক দায়িত্ব বলে মনে করি। সাহিত্য ও প্রকাশনা সেলের সম্পাদক হিসেবে আমি চাই, জুলাই গণঅভ্যুত্থানের কালচারাল লড়াই ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্পষ্ট ও সংরক্ষিত থাকুক। সেই লক্ষ্যেই আমি আগামীতে কাজ করে যাব।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow