বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা আটক

বাসে অগ্নিসংযোগের অভিযোগে ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমানসহ সাতজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার দিবাগত রাত দুইটার দিকে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন—জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব আশিকুর রহমান জীবন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌফিক হাসান, যুগ্ম আহ্বায়ক অন্তর হোসেন রিজু, ‘দ্য রেড জুলাই’-এর আহ্বায়ক আবু হাসনাত তানাঈম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির। অপর এক ব্যক্তির নাম জানা যায়নি। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আলম বলেন, ‘বাসে আগুন দেওয়ার ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।’ শনিবার রাতে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে বোতলে তেল কিনতে যান কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের যুবক নিরব হোসেন। এ সময় পাম্পের কর্মচারীরা তাকে তেল দিতে অপারগতা প্রকাশ করেন। কিছুক্ষণ পর তিনি আবারও তাজ ফিলিং স্টেশনে যান। সেখানে অন্য এক ব্যক্তিকে বোতলে তেল দিতে দেখে তিনি প্রতিবাদ করে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা আটক

বাসে অগ্নিসংযোগের অভিযোগে ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমানসহ সাতজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার দিবাগত রাত দুইটার দিকে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব আশিকুর রহমান জীবন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌফিক হাসান, যুগ্ম আহ্বায়ক অন্তর হোসেন রিজু, ‘দ্য রেড জুলাই’-এর আহ্বায়ক আবু হাসনাত তানাঈম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির। অপর এক ব্যক্তির নাম জানা যায়নি।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আলম বলেন, ‘বাসে আগুন দেওয়ার ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।’

শনিবার রাতে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে বোতলে তেল কিনতে যান কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের যুবক নিরব হোসেন। এ সময় পাম্পের কর্মচারীরা তাকে তেল দিতে অপারগতা প্রকাশ করেন। কিছুক্ষণ পর তিনি আবারও তাজ ফিলিং স্টেশনে যান। সেখানে অন্য এক ব্যক্তিকে বোতলে তেল দিতে দেখে তিনি প্রতিবাদ করেন। এ নিয়ে পাম্পের কর্মচারীদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কর্মচারীরা তাকে লাঠি দিয়ে মারধর করেন। এতে গুরুতর আহত হন নিরব হোসেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow