বোনের বাড়ি বেড়াতে যাওয়া হলো না সুমনের

কুমিল্লার লালমাই উপজেলায় ট্রেনের ধাক্কায় মো. সুমন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন (২৮) একই ইউনিয়নের উত্তর জয়কামতা গ্রামের বাসিন্দা। তিনি মেহেরকুল দৌলতপুর চৌমুহনী এলাকার চা দোকানদার ফরিদ মিয়ার ছোট ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার সময় কিছু আগে সুমন মোটরসাইকেলে বোনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে দত্তপুর গ্রামের একটি অরক্ষিত রেলগেট পার হচ্ছিলেন। এসময় একটি ট্রেন এসে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং সুমন গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।  তারা আরও জানান, ট্রেন আসার আগেই রেললাইন পার হওয়া যাবে এমন ধারণা থেকেই তিনি ঝুঁকি নিয়ে পার হতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন। লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার বলেন, প্রথমে আমাদের কাছে বিষয়টি জানানো হয়নি। পরে যোগাযোগ করে ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছি।

বোনের বাড়ি বেড়াতে যাওয়া হলো না সুমনের

কুমিল্লার লালমাই উপজেলায় ট্রেনের ধাক্কায় মো. সুমন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন (২৮) একই ইউনিয়নের উত্তর জয়কামতা গ্রামের বাসিন্দা। তিনি মেহেরকুল দৌলতপুর চৌমুহনী এলাকার চা দোকানদার ফরিদ মিয়ার ছোট ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার সময় কিছু আগে সুমন মোটরসাইকেলে বোনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে দত্তপুর গ্রামের একটি অরক্ষিত রেলগেট পার হচ্ছিলেন। এসময় একটি ট্রেন এসে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং সুমন গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। 

তারা আরও জানান, ট্রেন আসার আগেই রেললাইন পার হওয়া যাবে এমন ধারণা থেকেই তিনি ঝুঁকি নিয়ে পার হতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন।

লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার বলেন, প্রথমে আমাদের কাছে বিষয়টি জানানো হয়নি। পরে যোগাযোগ করে ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow