বোর্ড সভা শেষে আইসিসির উদ্বেগ, কমিটি গঠনের সিদ্ধান্ত

বিশ্ব ক্রিকেটে একের পর এক নতুন ফ্র্যাঞ্চাইজি লিগের আবির্ভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ক্রমবর্ধমান ফ্র্যাঞ্চাইজি লিগের প্রভাব আন্তর্জাতিক ক্রিকেটের সূচি, খেলোয়াড়দের প্রাপ্যতা এবং বৈশ্বিক প্রতিযোগিতার ভারসাম্যের ওপর কীভাবে পড়ছে, তা নিয়ে আলোচনা হয়েছে আইসিসির সর্বশেষ বোর্ড সভায়। ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভা শেষে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দ্রুত সম্প্রসারণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংস্থাটি। একইসঙ্গে সদস্য দেশগুলোর ক্রিকেট বোর্ড, খেলোয়াড় এবং বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিসি মনে করছে, ফ্র্যাঞ্চাইজি লিগগুলো ক্রিকেটের জনপ্রিয়তা ও অর্থনৈতিক সম্ভাবনা বাড়ালেও আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষায় একটি সমন্বিত কাঠামো প্রয়োজন। বিশেষ করে ভবিষ্যৎ এফটিপি প্রণয়ন ও বৈশ্বিক ক্রিকেট ক্যালেন্ডারকে আরও কার্যকর করার ক্ষেত্রে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। আইসিসি জানায়, ‘বোর্ড ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ক্রমবর্ধমান বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ ক

বোর্ড সভা শেষে আইসিসির উদ্বেগ, কমিটি গঠনের সিদ্ধান্ত
বিশ্ব ক্রিকেটে একের পর এক নতুন ফ্র্যাঞ্চাইজি লিগের আবির্ভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ক্রমবর্ধমান ফ্র্যাঞ্চাইজি লিগের প্রভাব আন্তর্জাতিক ক্রিকেটের সূচি, খেলোয়াড়দের প্রাপ্যতা এবং বৈশ্বিক প্রতিযোগিতার ভারসাম্যের ওপর কীভাবে পড়ছে, তা নিয়ে আলোচনা হয়েছে আইসিসির সর্বশেষ বোর্ড সভায়। ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভা শেষে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দ্রুত সম্প্রসারণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংস্থাটি। একইসঙ্গে সদস্য দেশগুলোর ক্রিকেট বোর্ড, খেলোয়াড় এবং বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিসি মনে করছে, ফ্র্যাঞ্চাইজি লিগগুলো ক্রিকেটের জনপ্রিয়তা ও অর্থনৈতিক সম্ভাবনা বাড়ালেও আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষায় একটি সমন্বিত কাঠামো প্রয়োজন। বিশেষ করে ভবিষ্যৎ এফটিপি প্রণয়ন ও বৈশ্বিক ক্রিকেট ক্যালেন্ডারকে আরও কার্যকর করার ক্ষেত্রে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। আইসিসি জানায়, ‘বোর্ড ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ক্রমবর্ধমান বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং বর্তমান কাঠামোর মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট সূচির সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সমন্বয় কীভাবে করা যায়, তা মূল্যায়নের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।’ বোর্ড সভায় নারী ক্রিকেটের উন্নয়ন, বৈশ্বিক প্রতিযোগিতা কাঠামো শক্তিশালীকরণ এবং খেলাটিতে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের ব্যবহার নিয়েও বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, ‘আহমেদাবাদে অনুষ্ঠিত আলোচনাগুলো বৈশ্বিক ক্রিকেটের সুশাসন, প্রশাসনিক উন্নয়ন এবং সম্প্রসারণে আইসিসির অঙ্গীকারকে আরও শক্তিশালী করেছে। নারী ক্রিকেট, উদীয়মান দেশ এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সব ক্ষেত্রেই নেওয়া সিদ্ধান্তগুলো ক্রিকেটকে আরও প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় করে তুলবে।’ সাম্প্রতিক বছরগুলোতে আইপিএল, এসএ-টোয়েন্টি, আইএলটি-টোয়েন্টি, মেজর লিগ ক্রিকেট, দ্য হান্ড্রেড, গ্লোবাল টি-টোয়েন্টি কানাডাসহ বিভিন্ন দেশে নতুন নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ চালু হয়েছে। ফলে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির সঙ্গে এসব লিগের সমন্বয় ভবিষ্যতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছে আইসিসি। এরই মধ্যে অনেক ক্রিকেটারই লিগের প্রতি ঝুঁকতে গিয়ে জাতীয় দলকে অবহেলার চোখে দেখছেন, যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে আন্তর্জাতিক দলগুলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow