বোয়ালখালীতে গাঁজা-ইয়াবা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গাঁজা ও ইয়াবা সেবনের দায়ে দুই মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তারা হলেন- মো. হেলাল (২১) ও মো. বাছা ওরফে জুয়েল (২২)। মঙ্গলবার (৫ মে) পৌর সদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অভিযান চালিয়ে তাদের দণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা। কানিজ ফাতেমা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় গাঁজা সেবনের অপরাধে মো. হেলালকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং জুয়েলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে সহায়তা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সার্কেলের সদস্যরা। এমআরএএইচ/বিএ

বোয়ালখালীতে গাঁজা-ইয়াবা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গাঁজা ও ইয়াবা সেবনের দায়ে দুই মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তারা হলেন- মো. হেলাল (২১) ও মো. বাছা ওরফে জুয়েল (২২)।

মঙ্গলবার (৫ মে) পৌর সদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অভিযান চালিয়ে তাদের দণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

কানিজ ফাতেমা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় গাঁজা সেবনের অপরাধে মো. হেলালকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং জুয়েলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে সহায়তা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সার্কেলের সদস্যরা।

এমআরএএইচ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow