বোয়ালখালীতে চালককে কুপিয়ে ব্যাটারিচালিত রিকশা ছিনতাই

চট্টগ্রামের বোয়ালখালীতে দিনদুপুরে ব্যাটারিচালিত রিকশাচালককে ধারালো ধামা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চালক আবদুল নবী (৫০) গুরুতর আহত হয়েছেন। আহত আবদুল নবী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মুন্সিপাড়া এলাকার নুরুল ইসলাম সওদাগর বাড়ির মৃত আবদুর ছবুরের ছেলে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কধুরখীল এলাকার জলিল আম্বিয়া কলেজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ বিষয়ে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আয়েশা জানান, দুপুর পৌনে ২টার দিকে আবদুল নবী নামের এক ব্যক্তিকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আহত রিকশাচালক আবদুল নবীর ভাষ্য, এক ব্যক্তি উপজেলা সদর থেকে কধুরখীলের লালার দিঘির পাড়ে যাওয়ার কথা বলে তার ব্যাটারিচালিত রিকশা ভাড়া করেন। কধুরখীলের খোকার দোকান এলাকা

বোয়ালখালীতে চালককে কুপিয়ে ব্যাটারিচালিত রিকশা ছিনতাই

চট্টগ্রামের বোয়ালখালীতে দিনদুপুরে ব্যাটারিচালিত রিকশাচালককে ধারালো ধামা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চালক আবদুল নবী (৫০) গুরুতর আহত হয়েছেন।

আহত আবদুল নবী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মুন্সিপাড়া এলাকার নুরুল ইসলাম সওদাগর বাড়ির মৃত আবদুর ছবুরের ছেলে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কধুরখীল এলাকার জলিল আম্বিয়া কলেজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এ বিষয়ে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আয়েশা জানান, দুপুর পৌনে ২টার দিকে আবদুল নবী নামের এক ব্যক্তিকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

আহত রিকশাচালক আবদুল নবীর ভাষ্য, এক ব্যক্তি উপজেলা সদর থেকে কধুরখীলের লালার দিঘির পাড়ে যাওয়ার কথা বলে তার ব্যাটারিচালিত রিকশা ভাড়া করেন। কধুরখীলের খোকার দোকান এলাকা অতিক্রম করার পর হঠাৎ ওই ব্যক্তি পেছন থেকে ধারালো ধামা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। একপর্যায়ে রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে রেখে রিকশাটি নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় পথচারীরা জানান, সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিকভাবে তারা জানতে পারেন, দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে তার ব্যাটারিচালিত রিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমডিআইএইচ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow