বোয়ালখালীতে ডাকাতি মামলার আসামি বখতিয়ার গ্রেফতার

চট্টগ্রামের বোয়ালখালীতে ডাকাতিসহ একাধিক মামলায় পরোয়ানাভুক্ত আসামি মো. বখতিয়ার উদ্দিনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বোয়ালখালীর পূর্ব চরণদ্বীপ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে বুধবার (২৯ জুলাই) সকালে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। আরও পড়ুন মোবাইল হ্যাক করে ব্যাংক হিসাব থেকে টাকা আত্মসাৎ, গ্রেফতার ১ অভিযান পরিচালনাকারী এএসআই মো. ওসমান বলেন, বখতিয়ার উদ্দিন আদালতের পরোয়ানাভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পূর্বচরণদ্বীপ থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদক ও পুলিশ সদস্যের ওপর হামলা এবং হত্যার চেষ্টাসহ পাঁচটি জিআর মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা পরোয়ানাভুক্ত আসামি বখতিয়ারকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে। এমডিআইএইচ/এমআরএম

বোয়ালখালীতে ডাকাতি মামলার আসামি বখতিয়ার গ্রেফতার

চট্টগ্রামের বোয়ালখালীতে ডাকাতিসহ একাধিক মামলায় পরোয়ানাভুক্ত আসামি মো. বখতিয়ার উদ্দিনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বোয়ালখালীর পূর্ব চরণদ্বীপ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে বুধবার (২৯ জুলাই) সকালে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

অভিযান পরিচালনাকারী এএসআই মো. ওসমান বলেন, বখতিয়ার উদ্দিন আদালতের পরোয়ানাভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পূর্বচরণদ্বীপ থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদক ও পুলিশ সদস্যের ওপর হামলা এবং হত্যার চেষ্টাসহ পাঁচটি জিআর মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা পরোয়ানাভুক্ত আসামি বখতিয়ারকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।

এমডিআইএইচ/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow