বোয়ালখালীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া আবুল কালাম (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উপজেলার রায়খালী খালের মোহনা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আবুল কালাম বোয়ালখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী মনুপাড়ার বাসিন্দা। তিনি আবদুল মাজেদের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবারের সদস্যরা জানান, বুধবার দিনগত রাত ১টার দিকে জাল নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আবুল কালাম। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। আবুল কালামের ভাই জিসান বলেন, সকালে ভাইয়ের কোনো খোঁজ না পেয়ে খাল ও নদীর বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু করা হয়। স্থানীয়ভাবে মাইকিংও করা হয়। পরে বিকেল ৫টার দিকে রায়খালী খালের মোহনায় তার মরদেহ পাওয়া যায়। পরিবার সূত্রে জানা গেছে, আবুল কালামের রায়খালী ঘাটকূল এলাকায় ‘শেষ বিদায় স্টোর’ নামে একটি দোকান রয়েছে। দোকান পরিচালনার পাশাপাশি তিনি মাছও ধরতেন। বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, খবর পেয়ে খাল ও নদী এলাকায় উদ্ধার অভিযান চালানো হয়। একপর্যায়ে বিকেল পৌনে ৫টার দিকে খাল থেকে আবুল কালামের মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর ক

বোয়ালখালীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া আবুল কালাম (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উপজেলার রায়খালী খালের মোহনা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আবুল কালাম বোয়ালখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী মনুপাড়ার বাসিন্দা। তিনি আবদুল মাজেদের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, বুধবার দিনগত রাত ১টার দিকে জাল নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আবুল কালাম। এরপর আর তিনি বাড়ি ফেরেননি।

আবুল কালামের ভাই জিসান বলেন, সকালে ভাইয়ের কোনো খোঁজ না পেয়ে খাল ও নদীর বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু করা হয়। স্থানীয়ভাবে মাইকিংও করা হয়। পরে বিকেল ৫টার দিকে রায়খালী খালের মোহনায় তার মরদেহ পাওয়া যায়।

পরিবার সূত্রে জানা গেছে, আবুল কালামের রায়খালী ঘাটকূল এলাকায় ‘শেষ বিদায় স্টোর’ নামে একটি দোকান রয়েছে। দোকান পরিচালনার পাশাপাশি তিনি মাছও ধরতেন।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, খবর পেয়ে খাল ও নদী এলাকায় উদ্ধার অভিযান চালানো হয়। একপর্যায়ে বিকেল পৌনে ৫টার দিকে খাল থেকে আবুল কালামের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা, মাছ ধরতে গিয়ে তিনি পানিতে পড়ে নিখোঁজ হন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

এমআরএএইচ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow