ব্যবসাপ্রতিষ্ঠানের আড়ালে জুয়ার আসর, ৩ বাংলাদেশিসহ আটক ৬

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সেরি কেমবাঙ্গানের তামান সেরদাং পারদানায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানের আড়ালে পরিচালিত অবৈধ জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে তিন বাংলাদেশিসহ ছয়জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। ১২ আগস্ট বিকেল ৩টার দিকে ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তর পুত্রজায়ার বিশেষ অভিযানে বিভাগের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন। জেআইএম জানায়, জনসাধারণের দেওয়া তথ্য ও এক মাসের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে এক নারীকে কথিত ‘প্রাঙ্গণ তত্ত্বাবধায়ক’ হিসেবে আটক করা হয়। এছাড়া তিন বাংলাদেশি ও দুই ইন্দোনেশীয় নাগরিককে আটক করা হয়। আটক বিদেশিদের বয়স ২০ থেকে ৪৫ বছরের মধ্যে। প্রাথমিক তদন্তে জানা যায়, আটক নারী নির্ধারিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। অন্য বিদেশিদের বৈধ পাসপোর্ট বা মালয়েশিয়ায় অবস্থানের প্রয়োজনীয় ভ্রমণ নথি ছিল না। আরও পড়ুন মালয়েশিয়া: ঋণের চাপে দিশাহারা ১২৬ বাংলাদেশি শ্রমিক অভিযানে আটটি ট্যাবলেট, একটি ইন্দোনেশীয় পাসপোর্ট, একটি এসপিএলপি নথি, একটি ব্যবসায়িক লাইসেন্সের কপি এবং জুয়ার একটি ভাউচার জব্দ করা হয়েছে। অভিবাসন বিভাগ জানিয়েছে, কর্তৃপ

ব্যবসাপ্রতিষ্ঠানের আড়ালে জুয়ার আসর, ৩ বাংলাদেশিসহ আটক ৬

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সেরি কেমবাঙ্গানের তামান সেরদাং পারদানায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানের আড়ালে পরিচালিত অবৈধ জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে তিন বাংলাদেশিসহ ছয়জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)।

১২ আগস্ট বিকেল ৩টার দিকে ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তর পুত্রজায়ার বিশেষ অভিযানে বিভাগের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।

জেআইএম জানায়, জনসাধারণের দেওয়া তথ্য ও এক মাসের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে এক নারীকে কথিত ‘প্রাঙ্গণ তত্ত্বাবধায়ক’ হিসেবে আটক করা হয়। এছাড়া তিন বাংলাদেশি ও দুই ইন্দোনেশীয় নাগরিককে আটক করা হয়। আটক বিদেশিদের বয়স ২০ থেকে ৪৫ বছরের মধ্যে।

প্রাথমিক তদন্তে জানা যায়, আটক নারী নির্ধারিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। অন্য বিদেশিদের বৈধ পাসপোর্ট বা মালয়েশিয়ায় অবস্থানের প্রয়োজনীয় ভ্রমণ নথি ছিল না।

অভিযানে আটটি ট্যাবলেট, একটি ইন্দোনেশীয় পাসপোর্ট, একটি এসপিএলপি নথি, একটি ব্যবসায়িক লাইসেন্সের কপি এবং জুয়ার একটি ভাউচার জব্দ করা হয়েছে।

অভিবাসন বিভাগ জানিয়েছে, কর্তৃপক্ষের নজর এড়াতে একটি সুবিধাজনক দোকানের পেছনে ওই জুয়ার আসর গড়ে তোলা হয়েছিল। প্রতিদিন সকাল ৯টা থেকে পরদিন ভোর ৩টা পর্যন্ত প্রতিষ্ঠানটি পরিচালিত হতো বলে ধারণা করা হচ্ছে। গত চার মাস ধরে সেখানে এ কার্যক্রম চলছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

আটক ‘প্রাঙ্গণ তত্ত্বাবধায়কের’ বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩-এর ১৫(১)(সি) ধারায় এবং অন্য বিদেশিদের বিরুদ্ধে একই আইনের ৬(১)(সি) ধারায় অপরাধের অভিযোগ আনা হয়েছে।

jagonews24

আটক সবাইকে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পুত্রজায়া ইমিগ্রেশন অফিসে নেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্তে সহযোগিতার জন্য এক মালয়েশীয় নাগরিক ও এক পাকিস্তানি নাগরিককে ইমিগ্রেশন অফিসে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়েছে।

দেশটির আইনবিরোধী যে কোনো কর্মকাণ্ড নির্মূলে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।

এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow