ব্যাংকের কার্ডে ওয়াই-ফাইয়ের মতো চিহ্ন থাকে কেন?
ক্রেডিট বা ডেবিট কার্ড হাতে নিলে অনেকেই একটি অদ্ভুত চিহ্ন দেখতে পান। দেখতে অনেকটা ওয়াই-ফাইয়ের মতো হলেও আসলে এর সঙ্গে ইন্টারনেটের কোনো সম্পর্ক নেই। তবে কার্ডের গায়ে থাকা এই প্রতীকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি বোঝায়, আপনার কার্ডে কন্টাক্টলেস পেমেন্ট বা ট্যাপ অ্যান্ড পে সুবিধা রয়েছে। অর্থাৎ দোকানে কেনাকাটা করার সময় অনেক ক্ষেত্রে কার্ডটি পিওএস মেশিনে ঢোকানো বা সোয়াইপ করার প্রয়োজন হয় না। নির্দিষ্ট জায়গায় কার্ডটি কয়েক সেকেন্ডের জন্য ধরলেই পেমেন্ট হয়ে যায়। ওয়াই-ফাইয়ের মতো চিহ্নটি আসলে কী? কার্ডে থাকা চারটি বাঁকানো দাগের মতো দেখতে প্রতীকটিকে সাধারণভাবে কন্টাক্টলেস সেমবল বলা হয়। এটি অনেকটা কন্টাক্টলেস আইকনের মতো দেখতে হওয়ায় অনেকেই ভুল করে এটিকে ইন্টারনেট বা ওয়াই-ফাইয়ের সঙ্গে যুক্ত করেন। আসলে এই চিহ্নের অর্থ হলো, কার্ডটি কাছাকাছি থাকা কন্টাক্টলেস পিওএস টার্মিনালের সঙ্গে তারবিহীনভাবে যোগাযোগ করতে পারে। তাই কার্ডের চিহ্নটি দেখলেই বোঝা যায়, সেটিতে ট্যাপ অ্যান্ড পে সুবিধা রয়েছে। আরও পড়ুন নিজেই বদলানো যায় এমন ফোনের ব্যাটারি বাজারে আসতে পারে কীভাবে কাজ করে ট্যাপ অ্যান্ড পে? এই ব্যবস্থার
ক্রেডিট বা ডেবিট কার্ড হাতে নিলে অনেকেই একটি অদ্ভুত চিহ্ন দেখতে পান। দেখতে অনেকটা ওয়াই-ফাইয়ের মতো হলেও আসলে এর সঙ্গে ইন্টারনেটের কোনো সম্পর্ক নেই। তবে কার্ডের গায়ে থাকা এই প্রতীকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি বোঝায়, আপনার কার্ডে কন্টাক্টলেস পেমেন্ট বা ট্যাপ অ্যান্ড পে সুবিধা রয়েছে।
অর্থাৎ দোকানে কেনাকাটা করার সময় অনেক ক্ষেত্রে কার্ডটি পিওএস মেশিনে ঢোকানো বা সোয়াইপ করার প্রয়োজন হয় না। নির্দিষ্ট জায়গায় কার্ডটি কয়েক সেকেন্ডের জন্য ধরলেই পেমেন্ট হয়ে যায়।
ওয়াই-ফাইয়ের মতো চিহ্নটি আসলে কী?
কার্ডে থাকা চারটি বাঁকানো দাগের মতো দেখতে প্রতীকটিকে সাধারণভাবে কন্টাক্টলেস সেমবল বলা হয়। এটি অনেকটা কন্টাক্টলেস আইকনের মতো দেখতে হওয়ায় অনেকেই ভুল করে এটিকে ইন্টারনেট বা ওয়াই-ফাইয়ের সঙ্গে যুক্ত করেন।
আসলে এই চিহ্নের অর্থ হলো, কার্ডটি কাছাকাছি থাকা কন্টাক্টলেস পিওএস টার্মিনালের সঙ্গে তারবিহীনভাবে যোগাযোগ করতে পারে। তাই কার্ডের চিহ্নটি দেখলেই বোঝা যায়, সেটিতে ট্যাপ অ্যান্ড পে সুবিধা রয়েছে।
কীভাবে কাজ করে ট্যাপ অ্যান্ড পে?
এই ব্যবস্থার পেছনে রয়েছে এনএফসি বা নেয়ার ফিল্ড কমিউনিকেশন প্রযুক্তি। কার্ডের ভেতরে থাকা একটি ছোট এনএফসি চিপ ও অ্যান্টেনা পিওএস মেশিনের সঙ্গে স্বল্প দূরত্বে যোগাযোগ করে। দোকানে পেমেন্ট করার সময় কন্টাক্টলেস সুবিধাযুক্ত পিওএস মেশিনের কাছে কার্ডটি ধরলে মেশিন ও কার্ডের মধ্যে প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান হয়। এরপর ব্যাংক ও কার্ড নেটওয়ার্কের মাধ্যমে লেনদেন যাচাই হয়ে পেমেন্ট সম্পন্ন হয়। পুরো প্রক্রিয়াটি সাধারণত কয়েক সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে যায়। ফলে কার্ডটি দোকানের কর্মীর হাতে দেওয়ার প্রয়োজনও অনেক সময় থাকে না।
এই সুবিধার সবচেয়ে বড় লাভ কী?
ট্যাপ অ্যান্ড পে-এর প্রধান সুবিধা হলো সময় বাঁচানো এবং ব্যবহার সহজ হওয়া। ছোটখাটো কেনাকাটা, রেস্তোরাঁর বিল, শপিং মল বা অন্যান্য দোকানে পেমেন্টের সময় কার্ড মেশিনে ঢোকানো কিংবা সোয়াইপ করার ঝামেলা থাকে না। শুধু কন্টাক্টলেস চিহ্নযুক্ত পিওএ মেশিনের কাছে কার্ডটি ধরলেই লেনদেন শুরু হয়। ফলে ব্যস্ত সময়ে দ্রুত পেমেন্ট করা যায়।
পিন ছাড়াই কি সবসময় পেমেন্ট করা যায়?
না। কন্টাক্টলেস কার্ড থাকলেই প্রতিটি লেনদেন পিন ছাড়া সম্পন্ন হবে, এমনটা নয়। লেনদেনের অঙ্ক নির্দিষ্ট সীমার মধ্যে থাকলে অনেক ক্ষেত্রে পিন না দিয়েই পেমেন্ট সম্পন্ন হতে পারে। কিন্তু বেশি অঙ্কের লেনদেন হলে পিওএ মেশিন পিন চাইতে পারে। এই সীমা ব্যাংক, কার্ড নেটওয়ার্ক এবং স্থানীয় নিয়মের ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। তাই বড় অঙ্কের কেনাকাটার সময় পিন দেওয়ার প্রয়োজন হতে পারে এটি স্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থা।
ট্যাপ অ্যান্ড পে কতটা নিরাপদ?
অনেকেরই ধারণা, কার্ড শুধু ট্যাপ করলেই টাকা কেটে যাচ্ছে বলে এই পদ্ধতি হয়তো নিরাপদ নয়। বাস্তবে কন্টাক্টলেস পেমেন্ট ব্যবস্থায় বিভিন্ন ধরনের নিরাপত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়। লেনদেনের তথ্য সুরক্ষিতভাবে আদান-প্রদান করা হয় এবং কার্ড নেটওয়ার্ক ও ব্যাংকের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা লেনদেন যাচাই করে। অনেক ক্ষেত্রেই নির্দিষ্ট অঙ্কের বেশি হলে অতিরিক্ত যাচাই বা পিন প্রয়োজন হয়। তবে কার্ড হারিয়ে গেলে দেরি না করে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে সেটি ব্লক করা জরুরি। এতে অননুমোদিত ব্যবহারের ঝুঁকি কমানো যায়।
কোন কোন কার্ডে এই সুবিধা থাকে?
বর্তমানে অনেক নতুন ভিসা, মাস্টারকার্ড বা অন্যান্য অনেক কার্ডে কন্টাক্টলেস পেমেন্ট সুবিধা পাওয়া যায়। তবে সব কার্ডে একই সুবিধা থাকবে এমন নয়। আপনার কার্ডে কন্টাক্টলেসের প্রতীক রয়েছে কি না দেখে সহজেই বিষয়টি বোঝা যায়। পাশাপাশি কার্ডের ব্যাংক বা ইস্যুকারী প্রতিষ্ঠানের তথ্য থেকেও এই সুবিধা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।
কেএসকে
What's Your Reaction?

