ব্যান্ড পার্টি আর ভুভুজেলা নিয়ে আর্জেন্টিনা ভক্তদের শোভাযাত্রা

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় পিছিয়ে নেই মাগুরায় ফুটবলপ্রেমীরাও। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছেন আর্জেন্টিনার সমর্থকরা। এ সময় ব্যান্ড পার্টি আর ভুভুজেলার তালে তালে আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো শহর। মঙ্গলবার (১৬ জুন) বিকাল ৫টায় শহরের নোমানী ময়দান থেকে শুরু হওয়া এ শোভাযাত্রায় অংশ নেন হাজারো ভক্ত। নীল-সাদা পতাকা, জার্সি ও বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় নোমানী ময়দানে এসে শেষ হয়। শোভাযাত্রায় দেখা যায়, মুখে আর্জেন্টিনার পতাকা আঁকিয়ে, জার্সি পরে ও বিভিন্ন প্ল্যাকার্ড হাতে তরুণ-তরুণী, শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্করাও অংশ নেন শোভাযাত্রায়। কেউ কেউ পরিবার-পরিজন নিয়ে যোগ দেন আনন্দ আয়োজনে, যা শহরে উৎসবের আমেজ তৈরি করে। অংশগ্রহণকারীরা জানান, ফুটবল শুধু খেলা নয়, আবেগ ও ভালোবাসার জায়গা। আর্জেন্টিনা দলের প্রতি সেই ভালোবাসা থেকেই তারা এমন আয়োজন করেছেন এবং বিশ্বকাপে দলের সাফল্য প্রত্যাশা করেন। মো. মিনারুল ইসলাম জুয়েল/এএইচ/জেআইএম

ব্যান্ড পার্টি আর ভুভুজেলা নিয়ে আর্জেন্টিনা ভক্তদের শোভাযাত্রা

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় পিছিয়ে নেই মাগুরায় ফুটবলপ্রেমীরাও। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছেন আর্জেন্টিনার সমর্থকরা। এ সময় ব্যান্ড পার্টি আর ভুভুজেলার তালে তালে আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো শহর।

মঙ্গলবার (১৬ জুন) বিকাল ৫টায় শহরের নোমানী ময়দান থেকে শুরু হওয়া এ শোভাযাত্রায় অংশ নেন হাজারো ভক্ত। নীল-সাদা পতাকা, জার্সি ও বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় নোমানী ময়দানে এসে শেষ হয়।

ব্যান্ড পার্টি আর ভুভুজেলা নিয়ে আর্জেন্টিনা ভক্তদের শোভাযাত্রা

শোভাযাত্রায় দেখা যায়, মুখে আর্জেন্টিনার পতাকা আঁকিয়ে, জার্সি পরে ও বিভিন্ন প্ল্যাকার্ড হাতে তরুণ-তরুণী, শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্করাও অংশ নেন শোভাযাত্রায়। কেউ কেউ পরিবার-পরিজন নিয়ে যোগ দেন আনন্দ আয়োজনে, যা শহরে উৎসবের আমেজ তৈরি করে।

অংশগ্রহণকারীরা জানান, ফুটবল শুধু খেলা নয়, আবেগ ও ভালোবাসার জায়গা। আর্জেন্টিনা দলের প্রতি সেই ভালোবাসা থেকেই তারা এমন আয়োজন করেছেন এবং বিশ্বকাপে দলের সাফল্য প্রত্যাশা করেন।

মো. মিনারুল ইসলাম জুয়েল/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow