ব্যাপক বিভ্রাটে ইউটিউব, ভোগান্তিতে ব্যবহারকারীরা

বিশ্বের বৃহত্তম ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব মঙ্গলবার গভীর রাতে বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাটের মুখে পড়ে। এতে বিশ্বের লাখ লাখ ব্যবহারকারী সমস্যার অভিযোগ জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপি জানায়, ইউটিউব কর্তৃপক্ষ সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছে, তারা সমস্যাটি সম্পর্কে অবগত এবং দ্রুত সমাধানে কাজ করছে। প্রযুক্তিগত ত্রুটির কারণে ইউটিউবের বিভিন্ন সেবা অকার্যকর হয়ে পড়ে। এর মধ্যে ছিল হোমপেজ, ইউটিউব অ্যাপ, ইউটিউব মিউজিক ও ইউটিউব কিডস। পরে কর্তৃপক্ষ জানায়, হোমপেজ চালু হলেও পুরো সমস্যার সমাধানে কাজ চলছিল। ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর জানায়, তাদের কাছে তিন লাখের বেশি ব্যবহারকারী সমস্যার রিপোর্ট পাঠান। গ্রিনিচ সময় রাত ১টার দিকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। উল্লেখ্য, গুগল-এর মালিকানাধীন ইউটিউবের মাসিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা বর্তমানে ২.৫ বিলিয়নের বেশি।  

ব্যাপক বিভ্রাটে ইউটিউব, ভোগান্তিতে ব্যবহারকারীরা

বিশ্বের বৃহত্তম ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব মঙ্গলবার গভীর রাতে বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাটের মুখে পড়ে। এতে বিশ্বের লাখ লাখ ব্যবহারকারী সমস্যার অভিযোগ জানিয়েছেন।

বার্তা সংস্থা এএফপি জানায়, ইউটিউব কর্তৃপক্ষ সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছে, তারা সমস্যাটি সম্পর্কে অবগত এবং দ্রুত সমাধানে কাজ করছে।

প্রযুক্তিগত ত্রুটির কারণে ইউটিউবের বিভিন্ন সেবা অকার্যকর হয়ে পড়ে। এর মধ্যে ছিল হোমপেজ, ইউটিউব অ্যাপ, ইউটিউব মিউজিক ও ইউটিউব কিডস। পরে কর্তৃপক্ষ জানায়, হোমপেজ চালু হলেও পুরো সমস্যার সমাধানে কাজ চলছিল।

ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর জানায়, তাদের কাছে তিন লাখের বেশি ব্যবহারকারী সমস্যার রিপোর্ট পাঠান। গ্রিনিচ সময় রাত ১টার দিকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

উল্লেখ্য, গুগল-এর মালিকানাধীন ইউটিউবের মাসিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা বর্তমানে ২.৫ বিলিয়নের বেশি।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow