ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি

ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গন ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। রোববার (১২ জুলাই) এক শোকবার্তায় ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। আরও পড়ুন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন ড. খলিলুর রহমান বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের একজন অভিজ্ঞ ও প্রজ্ঞাবান সংসদ সদস্য, বিশিষ্ট আইনজীবী এবং বর্ষীয়ান রাজনীতিবিদ। তিনি আজীবন গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন। তার মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গন এবং জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। পররাষ্ট্রমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এমইউ/ইএ

ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি

ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গন ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

রোববার (১২ জুলাই) এক শোকবার্তায় ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

ড. খলিলুর রহমান বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের একজন অভিজ্ঞ ও প্রজ্ঞাবান সংসদ সদস্য, বিশিষ্ট আইনজীবী এবং বর্ষীয়ান রাজনীতিবিদ। তিনি আজীবন গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন। তার মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গন এবং জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

পররাষ্ট্রমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এমইউ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow