ব্রাজিলকে নিয়ে এখনই ভাবতে চান না হালান্ডদের কোচ

বিশ্বকাপে নকআউট পর্ব আগেই নিশ্চিত করে ফেলেছিল নরওয়ে। রাউন্ড অফ-৩২ এ তাদের প্রতিপক্ষ আফ্রিকার শক্তিশালী দল আইভরি কোস্ট। গ্রুপ ‘আই’-এ দ্বিতীয় হওয়ায় নরওয় যদি আইভরি কোস্টকে হারায় এবং ব্রাজিল জাপানকে পরাজিত করে, তাহলে শেষ ষোলোয় নরওয়ের প্রতিপক্ষ হতে পারে ব্রাজিল। এর আগে ব্রাজিলের বিপক্ষে নরওয়ে কখনও হারেনি। চার দেখায় দুই জয় ও দুই ড্র। এই পরিসংখ্যান উল্লেখ করে সম্ভাব্য শেষ ষোলোর লড়াই নিয়ে প্রশ্ন করা হলে নরওয়ের কোচ সোলবাক্কেন কোনো মন্তব্য করতে চাননি। ফ্রান্সের বিপক্ষে একাদশে দশ পরিবর্তন করা এই কোচ বলেন, ‘সেটা ভাবার আগে আমাদের এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। ব্রাজিল চাইলে এ নিয়ে কথা বলতে পারে। আমাদের সামনে আইভরি কোস্টের মতো শক্তিশালী একটি দলের বিপক্ষে ম্যাচ রয়েছে। তারা শারীরিকভাবে অন্যতম সেরা দল। ব্রাজিল অবশ্যই জাপানের বিপক্ষে ফেবারিট এবং সম্ভবত তারা এগিয়ে যাবে; কিন্তু আমাদের ম্যাচটা সেনেগালের বিপক্ষের মতোই ফিফটি-ফিফটি। তাই এই ম্যাচে আমাদের সেরাটা দিতে হবে।’ নরওয়ে ও আইভরি কোস্টের মধ্যকার দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি আগামী মঙ্গলবার ডালাসে অনুষ্ঠিত হবে। আরআর/আইএইচএস

ব্রাজিলকে নিয়ে এখনই ভাবতে চান না হালান্ডদের কোচ

বিশ্বকাপে নকআউট পর্ব আগেই নিশ্চিত করে ফেলেছিল নরওয়ে। রাউন্ড অফ-৩২ এ তাদের প্রতিপক্ষ আফ্রিকার শক্তিশালী দল আইভরি কোস্ট। গ্রুপ ‘আই’-এ দ্বিতীয় হওয়ায় নরওয় যদি আইভরি কোস্টকে হারায় এবং ব্রাজিল জাপানকে পরাজিত করে, তাহলে শেষ ষোলোয় নরওয়ের প্রতিপক্ষ হতে পারে ব্রাজিল।

এর আগে ব্রাজিলের বিপক্ষে নরওয়ে কখনও হারেনি। চার দেখায় দুই জয় ও দুই ড্র। এই পরিসংখ্যান উল্লেখ করে সম্ভাব্য শেষ ষোলোর লড়াই নিয়ে প্রশ্ন করা হলে নরওয়ের কোচ সোলবাক্কেন কোনো মন্তব্য করতে চাননি।

ফ্রান্সের বিপক্ষে একাদশে দশ পরিবর্তন করা এই কোচ বলেন, ‘সেটা ভাবার আগে আমাদের এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। ব্রাজিল চাইলে এ নিয়ে কথা বলতে পারে। আমাদের সামনে আইভরি কোস্টের মতো শক্তিশালী একটি দলের বিপক্ষে ম্যাচ রয়েছে। তারা শারীরিকভাবে অন্যতম সেরা দল। ব্রাজিল অবশ্যই জাপানের বিপক্ষে ফেবারিট এবং সম্ভবত তারা এগিয়ে যাবে; কিন্তু আমাদের ম্যাচটা সেনেগালের বিপক্ষের মতোই ফিফটি-ফিফটি। তাই এই ম্যাচে আমাদের সেরাটা দিতে হবে।’

নরওয়ে ও আইভরি কোস্টের মধ্যকার দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি আগামী মঙ্গলবার ডালাসে অনুষ্ঠিত হবে।

আরআর/আইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow