ব্রাজিলকে হারাতে না পারায় হতাশ মরক্কোর কোচ

নিজেদের উদ্বোধনী ম্যাচেই বিশ্বকাপের উত্তাপটা বেশ ভালোই টের পেয়েছে ব্রাজিল। পাঁচবারের চ্যাম্পিয়নরা কোনরকম ড্র নিয়ে মাঠ ছাড়তে পেরেছে। মাঠের খেলাতে ব্রাজিলের সাম্বাসুলভ কোনো খেলাও ছিল না। ৯০ মিনিটের খেলায় ১-১ গোলে ড্র হলেও পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে মরক্কো। নিজের শক্তিমত্তা জানান দিয়ে এই ব্রাজিল দলকে হারাতে না পারায় বেশ হতাশ মরক্কোর কোচ মোহামেদ ওয়াহবি। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এই কোচ বলেন, ‘আমরা খুব ভালো ম্যাচ খেলেছি। আমরা জিততে চেয়েছিলাম কিন্তু এটাই ফুটবল। আমরা আরো বেশি পরিশ্রম করবো। আজকের ম্যাচে অপূর্ণতাগুলো স্কটল্যান্ডের বিপক্ষে প্রয়োগ করার চেষ্টা করবো। আমি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি এবং আমি উভয়ই হতাশ কারণ আমরা জিততে চেয়েছিলাম।’ ম্যাচের শুরু থেকেই মরক্কানরা আক্রমণ করে খেলে গোল আদায় করে নেয়। তবে ভিনিসিয়ুসের দারুণ এক কার্ভ শটের গোল সমতায় ফেরায় ব্রাজিলকে। পুরো ম্যাচের মিডফিল্ড নিজেদের আয়ত্ত্বে নিয়ে খেলেছে মরক্কো। ম্যাচ শেষে কোচ মিডফিল্ডারদের প্রশংসা করে বলেন, ‘আমাদের মিডফিল্ডাররা শুধু মিডফিল্ডে থাকেনি। এখানে দুই বা তিনজন ছিল না। আমাদের বিলাল, সাইবারি, ব্রাহিম সবাই ছিল যার কারণে আমাদ

ব্রাজিলকে হারাতে না পারায় হতাশ মরক্কোর কোচ

নিজেদের উদ্বোধনী ম্যাচেই বিশ্বকাপের উত্তাপটা বেশ ভালোই টের পেয়েছে ব্রাজিল। পাঁচবারের চ্যাম্পিয়নরা কোনরকম ড্র নিয়ে মাঠ ছাড়তে পেরেছে। মাঠের খেলাতে ব্রাজিলের সাম্বাসুলভ কোনো খেলাও ছিল না। ৯০ মিনিটের খেলায় ১-১ গোলে ড্র হলেও পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে মরক্কো। নিজের শক্তিমত্তা জানান দিয়ে এই ব্রাজিল দলকে হারাতে না পারায় বেশ হতাশ মরক্কোর কোচ মোহামেদ ওয়াহবি।

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এই কোচ বলেন, ‘আমরা খুব ভালো ম্যাচ খেলেছি। আমরা জিততে চেয়েছিলাম কিন্তু এটাই ফুটবল। আমরা আরো বেশি পরিশ্রম করবো। আজকের ম্যাচে অপূর্ণতাগুলো স্কটল্যান্ডের বিপক্ষে প্রয়োগ করার চেষ্টা করবো। আমি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি এবং আমি উভয়ই হতাশ কারণ আমরা জিততে চেয়েছিলাম।’

ম্যাচের শুরু থেকেই মরক্কানরা আক্রমণ করে খেলে গোল আদায় করে নেয়। তবে ভিনিসিয়ুসের দারুণ এক কার্ভ শটের গোল সমতায় ফেরায় ব্রাজিলকে। পুরো ম্যাচের মিডফিল্ড নিজেদের আয়ত্ত্বে নিয়ে খেলেছে মরক্কো।

ম্যাচ শেষে কোচ মিডফিল্ডারদের প্রশংসা করে বলেন, ‘আমাদের মিডফিল্ডাররা শুধু মিডফিল্ডে থাকেনি। এখানে দুই বা তিনজন ছিল না। আমাদের বিলাল, সাইবারি, ব্রাহিম সবাই ছিল যার কারণে আমাদের ম্যাচের নিয়ন্ত্রণ নিতে সুবিধা হয়েছে। আমরা খেলোয়াড়দের আত্মবিশ্বাসকে সম্মান করি। তারা ভয়ডরহীনভাবে খেলেছে এবং চাপের মুখে ভালো খেলেছে।’

এই ম্যাচে ড্রয়ের ফলে টানা ৩০ ম্যাচ অপরাজিত রইল মরক্কো। বিশ্বকাপে খেলা দলগুলোর ভেতর কেবল স্পেনই বর্তমানে ৩০ ম্যাচ অপরাজিত রয়েছে।

আরআর/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow