বোয়ালখালীর পাহাড়ে পড়েছিল হাত-পা বাঁধা মরদেহ

চট্টগ্রামের বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা পাহাড়ে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জ্যৈষ্ঠপুরা পাহাড়ের অরিহুরার চরের একটি লিচু বাগান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর আগে মরদেহ দেখতে পেয়ে বেলা ১১টার দিকে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ বলছে, নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার পরনে সাদা রঙের হাফহাতা গেঞ্জি ও লুঙ্গি ছিল। মরদেহে পচন ধরেছে। স্থানীয়রা জানান, সকালে পাহাড়ে যাওয়া লোকজন মরদেহটি দেখতে পান। তার হাত দুটো পিঠমোড়া এবং পা দুটো বাঁধা অবস্থায় ছিল। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এমডিআইএইচ/ইএ

বোয়ালখালীর পাহাড়ে পড়েছিল হাত-পা বাঁধা মরদেহ

চট্টগ্রামের বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা পাহাড়ে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জ্যৈষ্ঠপুরা পাহাড়ের অরিহুরার চরের একটি লিচু বাগান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর আগে মরদেহ দেখতে পেয়ে বেলা ১১টার দিকে পুলিশে খবর দেন স্থানীয়রা।

পুলিশ বলছে, নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার পরনে সাদা রঙের হাফহাতা গেঞ্জি ও লুঙ্গি ছিল। মরদেহে পচন ধরেছে।

স্থানীয়রা জানান, সকালে পাহাড়ে যাওয়া লোকজন মরদেহটি দেখতে পান। তার হাত দুটো পিঠমোড়া এবং পা দুটো বাঁধা অবস্থায় ছিল।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমডিআইএইচ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow