ফরিদপুর মেডিকেলে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (০১ জুন) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। শিশুরা হলো- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চন্ডীপর্দি গ্রামের বরকতের সাত মাস বয়সী ছেলে আয়ান এবং ফরিদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকার রাফসানের দুই বছর বয়সী মেয়ে আদিবা। হাসপাতাল সূত্রে জানা গেছে, হাম উপসর্গ নিয়ে দুই শিশু ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল। চিকিৎসাধীন অবস্থায় তাদের শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার তারা মারা যায়। এদিকে চলতি বছরে হামে আক্রান্ত এবং হামের উপসর্গ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, হাম উপসর্গ নিয়ে সোমবারে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোগীদের সেবায় সর্বোচ্চ চেষ্টা করছি। এছাড়া ২০ দিনের টিকা কার্যক্রম ক্যাম্পেইন আগামী সপ্তাহে শেষ হতে যাচ্ছে। আশা করছি, আগামী সপ্তাহে রোগীর সংখ্যা অনেকাংশে কমে আসবে। তিনি আরও বলেন, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। উপসর্গ দেখা দে
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (০১ জুন) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।
শিশুরা হলো- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চন্ডীপর্দি গ্রামের বরকতের সাত মাস বয়সী ছেলে আয়ান এবং ফরিদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকার রাফসানের দুই বছর বয়সী মেয়ে আদিবা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাম উপসর্গ নিয়ে দুই শিশু ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল। চিকিৎসাধীন অবস্থায় তাদের শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার তারা মারা যায়।
এদিকে চলতি বছরে হামে আক্রান্ত এবং হামের উপসর্গ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, হাম উপসর্গ নিয়ে সোমবারে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোগীদের সেবায় সর্বোচ্চ চেষ্টা করছি। এছাড়া ২০ দিনের টিকা কার্যক্রম ক্যাম্পেইন আগামী সপ্তাহে শেষ হতে যাচ্ছে। আশা করছি, আগামী সপ্তাহে রোগীর সংখ্যা অনেকাংশে কমে আসবে।
তিনি আরও বলেন, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। উপসর্গ দেখা দেওয়া মাত্রই হাসপাতালে ভর্তি হওয়ার জন্য বলা হচ্ছে।
What's Your Reaction?