ব্রাজিলিয়ান ক্লাবে থাকতে ডাচ তারকার অদ্ভুত চাহিদা

কোপা লিবার্তাদোরেসে রোজারিও সেন্ট্রালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্রাজিলের ক্লাব করিন্থিয়ান্সে আলোচনার কেন্দ্রবিন্দুতে ডাচ তারকা মেমফিস ডেপায়। চুক্তি নবায়নের জন্য ক্লাবের কাছে একের পর এক ব্যতিক্রমী শর্ত দিয়েছেন তিনি, যা নিয়ে ব্রাজিলজুড়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দুই বছরের নতুন চুক্তির জন্য ডিপে প্রায় প্রায় ১ কোটি ৩৭ লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ১৬৯ কোটি ২০ লাখ টাকা মূল্যের চুক্তি চেয়েছেন। পাশাপাশি বেতন পরিশোধে বিলম্ব হলে মাসিক ১.৫ শতাংশ সুদ এবং অতিরিক্ত ১০ শতাংশ জরিমানার ধারা রাখারও দাবি জানিয়েছেন। শুধু আর্থিক বিষয়েই নয়, ব্যক্তিগত সুবিধার ক্ষেত্রেও বড় দাবি তুলেছেন এই ডাচ ফরোয়ার্ড। তিনি করিন্থিয়ান্সের নিউ কুইমিকা এরেনাতে একটি স্থায়ী ভিআইপি বক্স চান। এছাড়া বছরে দুই দিন ব্যক্তিগত অনুষ্ঠানের জন্য পুরো স্টেডিয়াম ব্যবহারের অধিকার এবং সেসব আয়োজন থেকে অর্জিত আয়ের ৫০ শতাংশ তার সমর্থকদের জন্য বরাদ্দ রাখার শর্তও দিয়েছেন। আরও একটি বিতর্কিত দাবি ছিল, ২০২৯ সালের ক্লাব বিশ্বকাপে করিন্থিয়ান্স অংশ নিলে, তিনি ক্লাবে থাকুন বা

ব্রাজিলিয়ান ক্লাবে থাকতে ডাচ তারকার অদ্ভুত চাহিদা

কোপা লিবার্তাদোরেসে রোজারিও সেন্ট্রালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্রাজিলের ক্লাব করিন্থিয়ান্সে আলোচনার কেন্দ্রবিন্দুতে ডাচ তারকা মেমফিস ডেপায়। চুক্তি নবায়নের জন্য ক্লাবের কাছে একের পর এক ব্যতিক্রমী শর্ত দিয়েছেন তিনি, যা নিয়ে ব্রাজিলজুড়ে তুমুল আলোচনা শুরু হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দুই বছরের নতুন চুক্তির জন্য ডিপে প্রায় প্রায় ১ কোটি ৩৭ লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ১৬৯ কোটি ২০ লাখ টাকা মূল্যের চুক্তি চেয়েছেন। পাশাপাশি বেতন পরিশোধে বিলম্ব হলে মাসিক ১.৫ শতাংশ সুদ এবং অতিরিক্ত ১০ শতাংশ জরিমানার ধারা রাখারও দাবি জানিয়েছেন।

শুধু আর্থিক বিষয়েই নয়, ব্যক্তিগত সুবিধার ক্ষেত্রেও বড় দাবি তুলেছেন এই ডাচ ফরোয়ার্ড। তিনি করিন্থিয়ান্সের নিউ কুইমিকা এরেনাতে একটি স্থায়ী ভিআইপি বক্স চান। এছাড়া বছরে দুই দিন ব্যক্তিগত অনুষ্ঠানের জন্য পুরো স্টেডিয়াম ব্যবহারের অধিকার এবং সেসব আয়োজন থেকে অর্জিত আয়ের ৫০ শতাংশ তার সমর্থকদের জন্য বরাদ্দ রাখার শর্তও দিয়েছেন।

আরও একটি বিতর্কিত দাবি ছিল, ২০২৯ সালের ক্লাব বিশ্বকাপে করিন্থিয়ান্স অংশ নিলে, তিনি ক্লাবে থাকুন বা না থাকুন, সেই টুর্নামেন্টের পুরস্কার অর্থের একটি অংশ পাওয়ার নিশ্চয়তা। তবে এই শর্তটি সরাসরি প্রত্যাখ্যান করেছে ক্লাব কর্তৃপক্ষ।

বর্তমানে করিন্থিয়ান্সের কাছে ডেপায়ের প্রায় ১০০ কোট টাকা বকেয়া রয়েছে। নতুন চুক্তিতে সেই অর্থ পরিশোধের একটি নির্দিষ্ট পরিকল্পনা এবং স্থায়ী বেতনের সঙ্গে বাণিজ্যিক আয়ের সমন্বয়ে পারিশ্রমিক নির্ধারণের বিষয়েও আলোচনা হয়েছে।

এদিকে শিরোপা জয়ের বোনাস নিয়েও দুই পক্ষের মতবিরোধ রয়েছে। আগের চুক্তি অনুযায়ী, করিন্থিয়ান্স প্রতিটি শিরোপা জিতলে ডিপে ৭ লাখ মার্কিন ডলার বোনাস পেতেন। এবার ক্লাবের ফুটবল নির্বাহী মার্সেলো পাজ পাল্টা প্রস্তাব দিয়েছেন। এই বোনাস পেতে হলে মৌসুমে অন্তত ৫০ শতাংশ ম্যাচে খেলতে হবে এবং প্রতিটি ম্যাচে অন্তত এক অর্ধ খেলতে হবে।

করিন্থিয়ান্স জানিয়েছে, নতুন চুক্তিতে স্বাক্ষরের আগে ডেপায়কে অবশ্যই মেডিকেল পরীক্ষা সম্পন্ন করতে হবে। বর্তমানে তিনি ব্রাজিলে না থাকলেও শিগগিরই ফিরে এসে আলোচনা চূড়ান্ত করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এখন দেখার বিষয়, সব শর্তে সমঝোতা হয় কি না এবং ডেপায় আগামী ১৩ আগস্ট কোপা লিবার্তাদোরেসের প্রথম লেগে ডি মারিয়ার ক্লাব রোজারিও সেন্ট্রালের বিপক্ষে মাঠে নামতে পারেন কি না।

আরআর/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow