ব্রাজিলিয়ান তারকার গোলে চেলসিকে হারাল টটেনহ্যাম

প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে চেলসিকে ২-১ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। যোগ করা সময়ে ব্রাজিলিয়ান তারকা রিচার্লিসনের গোলে জয় তুলে স্পার্সরা। ১০ জনের দলে পরিণত হয়েও নাটকীয় এই জয় তুলে নেয় টটেনহ্যাম। অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত ম্যাচে টটেনহ্যামের হয়ে ১৭ মিনিটে গোল করে লিড এনে দেন সান্দ্রো টোনালি। দ্বিতীয়ার্ধের শুরুতে কেভিন ডানসো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় টটেনহ্যাম। ৪৯ মিনিটে চেলসির হয়ে সমতায় ফেরান এস্তেভাও। খেলার একেবারে শেষ মুহূর্তে জেমি ডনলির শট পোস্টে লেগে ফিরে এলে বক্সে সবচেয়ে দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে বল জালে পাঠান রিচার্লিসন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow