ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে বিএনপি নেতার নাচ, দল থেকে বহিষ্কার
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় খন্দকার আমিনুল ইসলাম মিন্টু নামে এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। রোববার (৫ জুলাই) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ স্বাক্ষরিত এক আদেশে তাকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত খন্দকার আমিনুল ইসলাম মিন্টু উপজেলার গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। জানা গেছে, চলমান বিশ্বকাপ ফুটবল ম্যাচে জাপানকে ২-১ গোলে পরাজিত করে ব্রাজিলের বিজয় উদ্যাপন করতে যান খন্দকার আমিনুল ইসলাম মিন্টু। এ সময় তিনি নারীদের পোশাক থ্রি-পিস পরে অদ্ভুত ভঙ্গিতে নাচ-গান করে আনন্দ প্রকাশ করেন। পরবর্তীতে সেই নাচের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে তা নিয়ে স্থানীয় ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা এবং হাস্যরসের সৃষ্টি হয়। দলীয় সূত্রে জানা গেছে, এ ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গ, ভাবমূর্তি ক্ষুণ্ন এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাকে ওয়ার্ড বিএনপির সভাপতির পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকেও স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতা খন্দকার আমিনুল ইসলাম বলেন, বিশ্বকাপ ফুটবল খেলায় ব্রাজিল দলের বিজয়ে আনন্দ করেছি। আনন্দ করা যদি দলীয় শৃঙ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় খন্দকার আমিনুল ইসলাম মিন্টু নামে এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। রোববার (৫ জুলাই) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ স্বাক্ষরিত এক আদেশে তাকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত খন্দকার আমিনুল ইসলাম মিন্টু উপজেলার গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
জানা গেছে, চলমান বিশ্বকাপ ফুটবল ম্যাচে জাপানকে ২-১ গোলে পরাজিত করে ব্রাজিলের বিজয় উদ্যাপন করতে যান খন্দকার আমিনুল ইসলাম মিন্টু। এ সময় তিনি নারীদের পোশাক থ্রি-পিস পরে অদ্ভুত ভঙ্গিতে নাচ-গান করে আনন্দ প্রকাশ করেন। পরবর্তীতে সেই নাচের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে তা নিয়ে স্থানীয় ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা এবং হাস্যরসের সৃষ্টি হয়।
দলীয় সূত্রে জানা গেছে, এ ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গ, ভাবমূর্তি ক্ষুণ্ন এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাকে ওয়ার্ড বিএনপির সভাপতির পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকেও স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতা খন্দকার আমিনুল ইসলাম বলেন, বিশ্বকাপ ফুটবল খেলায় ব্রাজিল দলের বিজয়ে আনন্দ করেছি। আনন্দ করা যদি দলীয় শৃঙ্খলা বিরোধী হয় তাহলে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আমার কিছু বলার নাই।
মির্জাপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সকাল থেকেই এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে।
What's Your Reaction?