ব্রাজিলের সামনে এবার মিসর
বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আগামীকাল রোববার ভোরে মাঠে নামছে ব্রাজিল। রোববার (৭ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় মোহাম্মদ সালাহ’র মিশরের মুখোমুখি হবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচের আগে পানামার বিপক্ষে ৬-২ গোলের বড় জয় পেয়েছিল সেলেসাওরা। সেই ম্যাচে ব্রাজিল ১৪টি শট নেয় এবং তাদের এক্সপেক্টেড গোলস ছিল ২.২৬। আসন্ন বিশ্বকাপের আগে নিজেদের কৌশল ও প্রস্তুতি যাচাইয়ের এই ম্যাচে পুরো স্কোয়াডকে কার্যকরভাবে ব্যবহার করেন ব্রাজিলের কোচ। পানামার বিপক্ষে বড় জয়ের পর এবার মোহামেদ সালাহর মিশরের মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। শক্তিশালী মিসরের বিপক্ষে কী করবে কার্লো আনচেলত্তির দল? তা দেখার অপেক্ষায় ভক্ত-সমর্থকরা। তবে ইনজুরির কারণে এই ম্যাচ মিস করবেন নেইমার, যা নিশ্চিত করেছেন কোচ কার্লো আনচেলত্তি। গত ১৭ মে করিতিবার বিপক্ষে ইনজুরিতে পড়েন তিনি। এই ঘটনার পরদিন নেইমারকে নিয়ে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেন কার্লো। নেইমারের ডান পায়ের কাফ মাসলে চোট পান এই ফরোয়ার্ড। তবে সেলেসাও শিবিরে স্বস্তির খবর দলের বাকি ফুটবলাররা শতভাগ ফিট রয়েছেন। আপাতত মিশর ম্যাচে নেইমারকে ছাড়ই পরিকল্পনা করছে ব্রাজিল। জয় ছাপিয়
বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আগামীকাল রোববার ভোরে মাঠে নামছে ব্রাজিল। রোববার (৭ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় মোহাম্মদ সালাহ’র মিশরের মুখোমুখি হবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচের আগে পানামার বিপক্ষে ৬-২ গোলের বড় জয় পেয়েছিল সেলেসাওরা।
সেই ম্যাচে ব্রাজিল ১৪টি শট নেয় এবং তাদের এক্সপেক্টেড গোলস ছিল ২.২৬। আসন্ন বিশ্বকাপের আগে নিজেদের কৌশল ও প্রস্তুতি যাচাইয়ের এই ম্যাচে পুরো স্কোয়াডকে কার্যকরভাবে ব্যবহার করেন ব্রাজিলের কোচ। পানামার বিপক্ষে বড় জয়ের পর এবার মোহামেদ সালাহর মিশরের মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। শক্তিশালী মিসরের বিপক্ষে কী করবে কার্লো আনচেলত্তির দল? তা দেখার অপেক্ষায় ভক্ত-সমর্থকরা।
তবে ইনজুরির কারণে এই ম্যাচ মিস করবেন নেইমার, যা নিশ্চিত করেছেন কোচ কার্লো আনচেলত্তি। গত ১৭ মে করিতিবার বিপক্ষে ইনজুরিতে পড়েন তিনি। এই ঘটনার পরদিন নেইমারকে নিয়ে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেন কার্লো। নেইমারের ডান পায়ের কাফ মাসলে চোট পান এই ফরোয়ার্ড।
তবে সেলেসাও শিবিরে স্বস্তির খবর দলের বাকি ফুটবলাররা শতভাগ ফিট রয়েছেন। আপাতত মিশর ম্যাচে নেইমারকে ছাড়ই পরিকল্পনা করছে ব্রাজিল। জয় ছাপিয়ে ২২ জন ফুটবলারকে ম্যাচ খেলার সুযোগ দেবার কথা জানিয়েছেন ডন কার্লো।
আনচেলত্তি বলেন, ‘আমার মনে হয় তার (নেইমার) পরিস্থিতি এখন একদম পরিষ্কার। সে একা একাই দারুণ কাজ করছে। সপ্তাহ শেষে তার একটি এমআরআই স্ক্যান করা হবে। তারপর, যদি সবকিছু ঠিকঠাক থাকে, সে আগামী সপ্তাহে দলের সাথে অনুশীলন করতে পারবে নেইমার।’
এর আগে দু’দলের ৬ বারের দেখায় প্রতিবারই জিতেছে সেলেসাওরা। সবশেষ ২০১১ সালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-মিশর। এই ম্যাচের পরই শুরু হবে সেলেসাওদের বিশ্বকাপ মিশন। ১৪ জুন ‘সি’ গ্রুপে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে সেলেসাওরা। এরপর ২০ জুন দ্বিতীয় ম্যাচে হাইতি এবং ২৫ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা।
What's Your Reaction?