ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করতে জাপানকে ২-১ গোলে হারাতে রীতিমতো কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে ব্রাজিলকে। ম্যাচ শেষে দলের জয়ের পেছনের কৌশল তুলে ধরেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। আনচেলত্তি জানান, প্রথমার্ধে জাপানের সুসংগঠিত রক্ষণভাগের কারণে মাঝমাঠ দিয়ে আক্রমণ গড়ে তুলতে পারেনি তার দল। উইং দিয়েও চেষ্টা করা হলেও জাপানের কড়া মার্কিংয়ের কারণে তাতেও সফলতা আসেনি। বিরতির সময় খেলোয়াড়দের ধৈর্য ধরতে বলেন ইতালিয়ান এই কোচ। একই সঙ্গে কৌশলে পরিবর্তন এনে বক্সে আরও বেশি ক্রস তোলার নির্দেশ দেন। দ্বিতীয়ার্ধে সেই পরিকল্পনাই কাজে দেয়। আনচেলত্তি বলেন, ‘প্রথমার্ধে আমরা মাঝমাঠে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করেছি। পরে বুঝতে পারি, উইং দিয়ে আরও বেশি আক্রমণ এবং বক্সে বেশি ক্রস তুলতে হবে। দ্বিতীয়ার্ধে সেটিই করেছি, আর তাতেই ম্যাচের মোড় ঘুরে যায়।’ তিনি আরও জানান, বদলি হিসেবে এনদ্রিককে নামিয়ে আক্রমণে গতি বাড়ানো হয়। পরে গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে মাঠে নামানো হলে তার গতিময় দৌড় ও মুভমেন্ট জাপানের রক্ষণে ফাঁকা জায়গা তৈরি করে, যা কাজে লাগান ভিনিসিয়ুস জুনিয়ররা। আনচেলত্তির মতে, সমতায় ফেরার পরও ব্রাজিল অতিরিক্ত সময়ের অপে

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি
বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করতে জাপানকে ২-১ গোলে হারাতে রীতিমতো কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে ব্রাজিলকে। ম্যাচ শেষে দলের জয়ের পেছনের কৌশল তুলে ধরেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। আনচেলত্তি জানান, প্রথমার্ধে জাপানের সুসংগঠিত রক্ষণভাগের কারণে মাঝমাঠ দিয়ে আক্রমণ গড়ে তুলতে পারেনি তার দল। উইং দিয়েও চেষ্টা করা হলেও জাপানের কড়া মার্কিংয়ের কারণে তাতেও সফলতা আসেনি। বিরতির সময় খেলোয়াড়দের ধৈর্য ধরতে বলেন ইতালিয়ান এই কোচ। একই সঙ্গে কৌশলে পরিবর্তন এনে বক্সে আরও বেশি ক্রস তোলার নির্দেশ দেন। দ্বিতীয়ার্ধে সেই পরিকল্পনাই কাজে দেয়। আনচেলত্তি বলেন, ‘প্রথমার্ধে আমরা মাঝমাঠে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করেছি। পরে বুঝতে পারি, উইং দিয়ে আরও বেশি আক্রমণ এবং বক্সে বেশি ক্রস তুলতে হবে। দ্বিতীয়ার্ধে সেটিই করেছি, আর তাতেই ম্যাচের মোড় ঘুরে যায়।’ তিনি আরও জানান, বদলি হিসেবে এনদ্রিককে নামিয়ে আক্রমণে গতি বাড়ানো হয়। পরে গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে মাঠে নামানো হলে তার গতিময় দৌড় ও মুভমেন্ট জাপানের রক্ষণে ফাঁকা জায়গা তৈরি করে, যা কাজে লাগান ভিনিসিয়ুস জুনিয়ররা। আনচেলত্তির মতে, সমতায় ফেরার পরও ব্রাজিল অতিরিক্ত সময়ের অপেক্ষা করেনি। বরং জয়সূচক গোলের জন্য আক্রমণ চালিয়ে গেছে। তিনি বলেন, ‘দ্বিতীয় গোলটি পেয়ে আমরা স্বস্তি পেয়েছি। তবে অতিরিক্ত সময় খেলতে হলেও আমরা প্রস্তুত ছিলাম।’ জাপানের প্রশংসা করে ব্রাজিল কোচ বলেন, ‘ওরা খুবই সুসংগঠিত দল। শারীরিকভাবেও শক্তিশালী এবং আমাদের জন্য কঠিন প্রতিপক্ষ ছিল।’ আনচেলত্তির বিশ্বাস, কঠিন মুহূর্ত সামলে ঘুরে দাঁড়ানোর মানসিকতাই ব্রাজিলকে জয় এনে দিয়েছে। তার ভাষায়, ‘ভুল হবেই, কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়ানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা সঠিক পথেই আছি, তবে সামনে আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow