ব্রাজিল-নরওয়ে ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী অপটার, জিতবে কারা

বিশ্বকাপের শেষ ষোলোর অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে আজ রাতে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ইউরোপের চমক নরওয়ে। ম্যাচটি নিয়ে নিজেদের পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাস প্রকাশ করেছে অপটা সুপারকম্পিউটার। তাদের হিসেবে, কোয়ার্টার ফাইনালে ওঠার দৌড়ে স্পষ্টভাবেই এগিয়ে আছে ব্রাজিল।  অপটার ২৫ হাজার ম্যাচ সিমুলেশনে দেখা গেছে, নির্ধারিত ৯০ মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩.৬ শতাংশ। নরওয়ের জয়ের সম্ভাবনা ২২.৪ শতাংশ, আর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৪ শতাংশ। সব মিলিয়ে শেষ আটে জায়গা করে নেওয়ার সম্ভাবনা ব্রাজিলের ৬৫.৬ শতাংশ, যেখানে নরওয়ের সম্ভাবনা ৩৪.৫ শতাংশ।  রাউন্ড অব ৩২-এ জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ব্রাজিল। অন্যদিকে, আর্লিং হালান্ডের শেষ মুহূর্তের গোলে আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নেয় নরওয়ে।  তবে পরিসংখ্যানের বাইরে ব্রাজিলের জন্য বড় সতর্কবার্তা হতে পারেন হলান্ড। নরওয়ের এই তারকা স্ট্রাইকার টানা ১৩টি প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ম্যাচে গোল করেছেন এবং এই সময়ে তার গোলসংখ্যা ২৫। চলতি বিশ্বকাপেও দুর্দান্ত ফর্মে আছেন তিনি।  অন্যদিকে ব্রাজিলের মিডফিল্

ব্রাজিল-নরওয়ে ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী অপটার, জিতবে কারা
বিশ্বকাপের শেষ ষোলোর অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে আজ রাতে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ইউরোপের চমক নরওয়ে। ম্যাচটি নিয়ে নিজেদের পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাস প্রকাশ করেছে অপটা সুপারকম্পিউটার। তাদের হিসেবে, কোয়ার্টার ফাইনালে ওঠার দৌড়ে স্পষ্টভাবেই এগিয়ে আছে ব্রাজিল।  অপটার ২৫ হাজার ম্যাচ সিমুলেশনে দেখা গেছে, নির্ধারিত ৯০ মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩.৬ শতাংশ। নরওয়ের জয়ের সম্ভাবনা ২২.৪ শতাংশ, আর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৪ শতাংশ। সব মিলিয়ে শেষ আটে জায়গা করে নেওয়ার সম্ভাবনা ব্রাজিলের ৬৫.৬ শতাংশ, যেখানে নরওয়ের সম্ভাবনা ৩৪.৫ শতাংশ।  রাউন্ড অব ৩২-এ জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ব্রাজিল। অন্যদিকে, আর্লিং হালান্ডের শেষ মুহূর্তের গোলে আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নেয় নরওয়ে।  তবে পরিসংখ্যানের বাইরে ব্রাজিলের জন্য বড় সতর্কবার্তা হতে পারেন হলান্ড। নরওয়ের এই তারকা স্ট্রাইকার টানা ১৩টি প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ম্যাচে গোল করেছেন এবং এই সময়ে তার গোলসংখ্যা ২৫। চলতি বিশ্বকাপেও দুর্দান্ত ফর্মে আছেন তিনি।  অন্যদিকে ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারায়েসও দুর্দান্ত ছন্দে রয়েছেন। চলতি বিশ্বকাপে এরই মধ্যে চারটি অ্যাসিস্ট করেছেন তিনি। ১৯৭০ সালে পেলের ছয় অ্যাসিস্টের পর এক আসরে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ।  তবে ইতিহাস ব্রাজিলের পক্ষে নয়। দুই দলের আগের চার দেখায় একবারও জিততে পারেনি সেলেসাও। নরওয়ে জিতেছে দুটি ম্যাচ, বাকি দুটি হয়েছে ড্র। ১৯৯৮ বিশ্বকাপেও ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়েছিল নরওয়ে। এ ছাড়া ২০০২ সালের ফাইনালের পর বিশ্বকাপের নকআউটে ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে টানা ছয়বার বিদায় নিয়েছে ব্রাজিল। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow