ব্রাজিল ম্যাচের দায়িত্বে এবার এল ক্লাসিকোর রেফারি
বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর এবার দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। পরের রাউন্ডে উঠতে হলে এই ম্যাচ জিততেই হবে তাদের। দীর্ঘদিন পর বিশ্বকাপ খেলতে আসা হাইতি প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে পরাজয় বরণ করলেও দারুণ খেলেছে ক্যারিবীয় দেশটি। ব্রাজিলের ম্যাচে এবার স্পেনের রেফারিকে ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছে ফিফা। আলেহান্দ্রো হার্নান্দেজ হার্নান্দেজ এবারের বিশ্বকাপে প্রথমবারের মত কোনো ম্যাচে দায়িত্ব পালন করবেন। এর আগে বিশ্বকাপে হাইতি ও স্কটল্যান্ডের ম্যাচে চতুর্থ রেফারির ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। কিন্তু এবার মূল দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। হার্নান্দেজ হার্নান্দেজ এর রেফারি অভিজ্ঞতাও বেশ ভালো। যারা স্প্যানিশ লা লিগা দেখেন, তাদের কাছে পরিচিত মুখ তিনি। চলতি মৌসুমের একটি এল ক্লাসিকো ম্যাচ পরিচালনার দায়িত্বে দেখা গিয়েছিল তাকে। এর আগে কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন ২০২৪-২৫ মৌসুমের এল ক্লাসিকোর ম্যাচেও দায়িত্ব পালন করেন তিনি। আরআর/এমএমআর
বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর এবার দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। পরের রাউন্ডে উঠতে হলে এই ম্যাচ জিততেই হবে তাদের।
দীর্ঘদিন পর বিশ্বকাপ খেলতে আসা হাইতি প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে পরাজয় বরণ করলেও দারুণ খেলেছে ক্যারিবীয় দেশটি। ব্রাজিলের ম্যাচে এবার স্পেনের রেফারিকে ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছে ফিফা।
আলেহান্দ্রো হার্নান্দেজ হার্নান্দেজ এবারের বিশ্বকাপে প্রথমবারের মত কোনো ম্যাচে দায়িত্ব পালন করবেন। এর আগে বিশ্বকাপে হাইতি ও স্কটল্যান্ডের ম্যাচে চতুর্থ রেফারির ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। কিন্তু এবার মূল দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।
হার্নান্দেজ হার্নান্দেজ এর রেফারি অভিজ্ঞতাও বেশ ভালো। যারা স্প্যানিশ লা লিগা দেখেন, তাদের কাছে পরিচিত মুখ তিনি। চলতি মৌসুমের একটি এল ক্লাসিকো ম্যাচ পরিচালনার দায়িত্বে দেখা গিয়েছিল তাকে। এর আগে কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন ২০২৪-২৫ মৌসুমের এল ক্লাসিকোর ম্যাচেও দায়িত্ব পালন করেন তিনি।
আরআর/এমএমআর
What's Your Reaction?