ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

পটুয়াখালীর বাউফলে ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল শুরুর আগে জেনারেটর চাপায় সাফিন (১৮) নামের এক সমর্থক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার পায়ের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার (১৩ জুন) বিকেল ৫টার দিকে বাউফল পৌর শহরের পাবলিক মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাউফল উপজেলার ব্রাজিল সমর্থকদের উদ্যোগে শনিবার একটি আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছিল। বিকেলে পাবলিক মাঠে একটি ট্রাকে সাউন্ড সিস্টেম ও ভারী জেনারেটর তোলার সময় অসাবধানতাবশত জেনারেটরটি নিচে পড়ে যায়। এতে নিচে থাকা সমর্থক সাফিন গুরুতর আহত হন।  এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে আনন্দ মিছিলের সব কার্যক্রম স্থগিত করা হয়। উৎসবমুখর পরিবেশ মুহূর্তেই থমকে যায় এবং স্থানীয় ফুটবলপ্রেমীদের মাঝে বিষাদের ছায়া নেমে আসে। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোস্তাফিজুর রহমান বলেন, গুরুতর আহত অবস্থায় ওই ব্রাজিল সমর্থককে হাসপাতালে আনা হলে তাকে প্রাথমিক চিকিৎসা ও ব্যান্ডেজ দেওয়া হয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow