ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা, হেক্সা জয়ের প্রত্যাশা

ফিফা ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ব্রাজিল ফুটবল দলের জার্সি ও পতাকা নিয়ে নানা রঙে-ঢঙে নেচে গেয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার ব্রাজিল সমর্থকরা। শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় ব্রাজিলের সমর্থক হিসেবে রাজনৈতিক নেতাকর্মী, চাকুরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থী, সংবাদকর্মীসহ বিভিন্ন বয়সী যুবক ও শিশুরা ব্রাজিল দলের জার্সি পরে অংশ নেন। এ সময় রাস্তার পাশে বিভিন্ন দোকান, বাসাবাড়ি ও পথচারীরা হাত নেড়ে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা ও সমর্থন জানান। ভাঙ্গুড়া পৌর ফিটনেস ক্লাবের আয়োজনে শোভাযাত্রায় ব্রাজিলের সমর্থক হিসেবে উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম, ভাঙ্গুড়া পৌর যুবদলের সাবেক আহ্বায়ক আরিফুজ্জামান আজিম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ, খান মরিচ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান বিভিন্ন শ্রেণি-পেশার ব্রাজিল সমর্থকরা উপস্থিত ছিলেন। শো

ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা, হেক্সা জয়ের প্রত্যাশা

ফিফা ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ব্রাজিল ফুটবল দলের জার্সি ও পতাকা নিয়ে নানা রঙে-ঢঙে নেচে গেয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার ব্রাজিল সমর্থকরা।

শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

শোভাযাত্রায় ব্রাজিলের সমর্থক হিসেবে রাজনৈতিক নেতাকর্মী, চাকুরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থী, সংবাদকর্মীসহ বিভিন্ন বয়সী যুবক ও শিশুরা ব্রাজিল দলের জার্সি পরে অংশ নেন। এ সময় রাস্তার পাশে বিভিন্ন দোকান, বাসাবাড়ি ও পথচারীরা হাত নেড়ে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা ও সমর্থন জানান।

ভাঙ্গুড়া পৌর ফিটনেস ক্লাবের আয়োজনে শোভাযাত্রায় ব্রাজিলের সমর্থক হিসেবে উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম, ভাঙ্গুড়া পৌর যুবদলের সাবেক আহ্বায়ক আরিফুজ্জামান আজিম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ, খান মরিচ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান বিভিন্ন শ্রেণি-পেশার ব্রাজিল সমর্থকরা উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা শেষে ব্রাজিল সমর্থকরা জানান, ফুটবল প্রেমীদের কাছে বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয় বরং আবেগ, উৎসব ও ঐক্যের প্রতীক। ভাঙ্গুড়া উপজেলার প্রতিটি গ্রাম, পাড়া, মহল্লা, চায়ের দোকান কিংবা বাসা বাড়িতে মানুষ মেতে উঠেছে বিশ্বকাপের উন্মাদনায়। এ শোভাযাত্রা শুধু উৎসব নয়, এ শোভাযাত্রার পেছনে আছে একটি সচেতন উদ্যোগও। এই আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মধ্যে ফুটবলের প্রতি ভালোবাসা আরও গভীর হবে বলে বিশ্বাস আয়োজকদের।

শোভাযাত্রার অন্যতম আয়োজক ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়ীয়া মাস্টার পাড়া এলাকার ব্রাজিল ভক্ত শেখ সাখাওয়াত হোসেন জানান, আমরা বাংলাদেশকে হৃদয়ে লালন করি। কিন্তু ব্রাজিলের খেলোয়াড়দের ফুটবল নৈপুণ্য ও কারিশমা সত্যিই মুগ্ধ করে। সামাজিক মাধ্যমে ব্রাজিল সমর্থকদের একত্রিত করে এ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। আসা করছি ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরে ২১ কোটি মানুষের দেশ ব্রাজিলই চ্যাম্পিয়ন হবে।

আলমগীর হোসাইন নাবিল/এএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow