ব্রাদার্সকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখলো কিংস

  বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা উদ্ধারের মিশনে আরেকটি বাধা টপকালো বসুন্ধরা কিংস। শনিবার ঘরের মাঠ কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস ১-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। এই জয়ে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। বসুন্ধরা কিংস আগের ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে ড্র করে কিছুটা পিছিয়ে পড়েছিল। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ফর্টিস পরপর দুই ম্যাচে ৫ পয়েন্ট নষ্ট করলে কিংস আগের মতো এককভাবে শীর্ষস্থান দখল করে। ব্রাদার্স বড় একটা বাধা ছিল কিংসের সামনে। সেই বাধা টপকে শিরোপা উদ্ধারের পথ অনেকটা মসৃণ করলো দলটি। কিংসকে বলতে গেলে একাই টেনে নিচ্ছেন ব্রাজিলের ডরিয়েলটন গোমেজ। শনিবার তার একমাত্র গোলেই জয়ে ফিরেছে সাবেক চ্যাম্পিয়নরা। ২২ মিনিটে করা তার সেই গোল ধরে রেখে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কিংস। কিংসের কাছে হারে ব্রাদার্স নেমে গেছে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে। গোপীবাগের দলটির পয়েন্ট আগের মতোই ১৩। আরআই/আইএইচএস/

ব্রাদার্সকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখলো কিংস

 

বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা উদ্ধারের মিশনে আরেকটি বাধা টপকালো বসুন্ধরা কিংস। শনিবার ঘরের মাঠ কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস ১-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। এই জয়ে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

বসুন্ধরা কিংস আগের ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে ড্র করে কিছুটা পিছিয়ে পড়েছিল। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ফর্টিস পরপর দুই ম্যাচে ৫ পয়েন্ট নষ্ট করলে কিংস আগের মতো এককভাবে শীর্ষস্থান দখল করে। ব্রাদার্স বড় একটা বাধা ছিল কিংসের সামনে। সেই বাধা টপকে শিরোপা উদ্ধারের পথ অনেকটা মসৃণ করলো দলটি।

কিংসকে বলতে গেলে একাই টেনে নিচ্ছেন ব্রাজিলের ডরিয়েলটন গোমেজ। শনিবার তার একমাত্র গোলেই জয়ে ফিরেছে সাবেক চ্যাম্পিয়নরা। ২২ মিনিটে করা তার সেই গোল ধরে রেখে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কিংস।

কিংসের কাছে হারে ব্রাদার্স নেমে গেছে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে। গোপীবাগের দলটির পয়েন্ট আগের মতোই ১৩।

আরআই/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow