ব্রাহ্মণপাড়ায় ৮৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ বিজিবির

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৮৪ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ উন্নতমানের শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সূত্রে এ তথ্য জানা যায়। বিজিবি জানায়, মহাপরিচালকের নির্দেশনায় সীমান্তে চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর দিকনির্দেশনায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় উন্নতমানের বিপুল পরিমাণ শাড়ি জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮৪ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা। জব্দকৃত মালামাল কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি। বিজিবি আরও জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

ব্রাহ্মণপাড়ায় ৮৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ বিজিবির

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৮৪ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ উন্নতমানের শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সূত্রে এ তথ্য জানা যায়।

বিজিবি জানায়, মহাপরিচালকের নির্দেশনায় সীমান্তে চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর দিকনির্দেশনায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ভারতীয় উন্নতমানের বিপুল পরিমাণ শাড়ি জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮৪ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা।

জব্দকৃত মালামাল কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow