ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে দুপক্ষের সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, টিয়ারা গ্রামের শিশু মিয়া গ্রুপের মিন্টু মিয়ার সাথে হুসেন চেয়ারম্যান গ্রুপের সরুজ মিয়ার দীর্ঘদিন ধরে টাকা নিয়ে বিরোধ চলছিল। পূর্ব বিরোধের জেরে মঙ্গলবার রাতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে টর্চ লাইট জ্বেলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হন। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে আটক করেন। স্থানীয়রা আরও জানায়, শিশু মিয়া গ্রামটাকে অস্থিতিশীল করে রেখেছে। সে বর্তমানে দেশের বাহিরে পলাতক। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী কালবেলাকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই গ্রুপের ছয়জনকে আটক করা হয়। পরে দুই গ্রুপ কোনো প্রকার দাঙ্গায় জড়াবেনা এই মর্মে এলাকার গণ্যমান্যরা মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে দুপক্ষের সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, টিয়ারা গ্রামের শিশু মিয়া গ্রুপের মিন্টু মিয়ার সাথে হুসেন চেয়ারম্যান গ্রুপের সরুজ মিয়ার দীর্ঘদিন ধরে টাকা নিয়ে বিরোধ চলছিল।

পূর্ব বিরোধের জেরে মঙ্গলবার রাতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে টর্চ লাইট জ্বেলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হন। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে আটক করেন।

স্থানীয়রা আরও জানায়, শিশু মিয়া গ্রামটাকে অস্থিতিশীল করে রেখেছে। সে বর্তমানে দেশের বাহিরে পলাতক।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী কালবেলাকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই গ্রুপের ছয়জনকে আটক করা হয়। পরে দুই গ্রুপ কোনো প্রকার দাঙ্গায় জড়াবেনা এই মর্মে এলাকার গণ্যমান্যরা মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow