ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় ক্ষুব্ধ পিয়া

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী স্থগিত হওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান তিনি। পোস্টের শুরুতেই পিয়া লেখেন, ‘যেখানে যখন যা বলা উচিত না, আমি প্রায়ই সেটাই বলে ফেলি। আর সেই কারণেই অনেক ঝামেলাতেও পড়তে হয়।’ এরপর ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-র প্রদর্শনী বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গ টেনে তিনি দেশের শিল্প-সংস্কৃতি রক্ষার বিষয়টি সামনে আনেন। পিয়া লেখেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস বন্ধ হয়ে গেল। যারা জুলাইয়ে মাঠে-ঘাটে নেমে দেশ উদ্ধার করতে চলে এসেছিলেন, বিশেষ করে কিছু মিডিয়াকর্মী এবং সেইসব মানুষ, যারা সময় ও পরিস্থিতি অনুযায়ী একেকবার একেক পক্ষের অবস্থান নেন, তারা কি এখন এগিয়ে এসে নিজেদের সিনেমা, নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যকে রক্ষা করতে পারবেন?’ তিনি আরও বলেন, ‘দেশ উদ্ধার করার কথা অনেক শুনেছি। এখন দেখার বিষয়, নিজেদের শিল্প, সংস্কৃতি এবং সৃজনশীল অঙ্গনকে বাঁচানোর সময় তারা কতটা ভূমিকা রাখেন। ধৈর্য নিয়ে দেখছি।

ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় ক্ষুব্ধ পিয়া

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী স্থগিত হওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান তিনি। পোস্টের শুরুতেই পিয়া লেখেন, ‘যেখানে যখন যা বলা উচিত না, আমি প্রায়ই সেটাই বলে ফেলি। আর সেই কারণেই অনেক ঝামেলাতেও পড়তে হয়।’

এরপর ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-র প্রদর্শনী বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গ টেনে তিনি দেশের শিল্প-সংস্কৃতি রক্ষার বিষয়টি সামনে আনেন।

পিয়া লেখেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস বন্ধ হয়ে গেল। যারা জুলাইয়ে মাঠে-ঘাটে নেমে দেশ উদ্ধার করতে চলে এসেছিলেন, বিশেষ করে কিছু মিডিয়াকর্মী এবং সেইসব মানুষ, যারা সময় ও পরিস্থিতি অনুযায়ী একেকবার একেক পক্ষের অবস্থান নেন, তারা কি এখন এগিয়ে এসে নিজেদের সিনেমা, নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যকে রক্ষা করতে পারবেন?’

তিনি আরও বলেন, ‘দেশ উদ্ধার করার কথা অনেক শুনেছি। এখন দেখার বিষয়, নিজেদের শিল্প, সংস্কৃতি এবং সৃজনশীল অঙ্গনকে বাঁচানোর সময় তারা কতটা ভূমিকা রাখেন। ধৈর্য নিয়ে দেখছি। সময়ই উত্তর দেবে।’

পিয়ার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন, আবার কেউ কেউ ভিন্ন মতও প্রকাশ করেছেন।

উল্লেখ্য, গত শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটির প্রদর্শনীর আয়োজন করেছিল ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি। তবে প্রদর্শনীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু কওমি শিক্ষার্থীর প্রচারণার পর সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে আয়োজকরা অনুষ্ঠানটি স্থগিত করার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন:
প্রেমের প্রস্তাব পান না তুষি, জানালেন কারণ 
যে কারণে ফেসবুক ডিলিট করতে চান তুষি 

ঘটনার পর থেকেই বিষয়টি সাংস্কৃতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। আর সেই আলোচনায় নিজের অবস্থান স্পষ্ট করে ক্ষোভ প্রকাশ করেছেন পিয়া জান্নাতুল।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow