ব্রাহ্মণবাড়িয়ায় চোখে ফোনের ফ্লাশলাইটের আলো পড়া নিয়ে দ্বন্দ্বে যুবক নিহত

পথ চলতে গিয়ে অন্যের চোখে মোবাইল ফোনের আলো পড়া নিয়ে দ্বন্দ্বে মো. মুসাব্বির প্রকাশ বাবলু নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মুসাব্বিরের আরও দুই বন্ধু মাসাকিন ও সুজন মিয়া গুরুতর আহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বড়নগর গ্রামের গোজিয়াখাই এলাকায় এ ঘটনা ঘটে। রোববার (২২ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। নিহত মুসাব্বির বড়নগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। নিহতের পারিবারিক সূত্র ও আহতরা জানান, শনিবার মুসাব্বির তার বন্ধুদের নিয়ে ঘোরাফেরা করছিলেন। সন্ধ্যায় বড়নগর গোজিয়াখাই এলাকা অতিক্রম করার সময় অন্ধকার পথ চলতে গিয়ে মোবাইল ফোনের ফ্লাশলাইট জ্বালায় মুসাব্বির। এ সময় সড়কের পাশে বসে আড্ডারত বড়নগর গ্রামের তাকবির, তানভীরসহ তাদের বন্ধুদের চোখে লাইটের আলো পড়ে। এ নিয়ে দুপক্ষের মধ্যে তর্কাতর্কি হলে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। পরে রাতে মুসাব্বির ফের কয়েকজন বন্ধু নিয়ে গোজিয়াখাই এলাকার একটি দোকানে যায়। সেখানে পূর্ব পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় তিনজন আহত হন। বিষয়টি জানতে পেরে পরিবারের লো

ব্রাহ্মণবাড়িয়ায় চোখে ফোনের ফ্লাশলাইটের আলো পড়া নিয়ে দ্বন্দ্বে যুবক নিহত

পথ চলতে গিয়ে অন্যের চোখে মোবাইল ফোনের আলো পড়া নিয়ে দ্বন্দ্বে মো. মুসাব্বির প্রকাশ বাবলু নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মুসাব্বিরের আরও দুই বন্ধু মাসাকিন ও সুজন মিয়া গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২১ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বড়নগর গ্রামের গোজিয়াখাই এলাকায় এ ঘটনা ঘটে। রোববার (২২ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

নিহত মুসাব্বির বড়নগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

নিহতের পারিবারিক সূত্র ও আহতরা জানান, শনিবার মুসাব্বির তার বন্ধুদের নিয়ে ঘোরাফেরা করছিলেন। সন্ধ্যায় বড়নগর গোজিয়াখাই এলাকা অতিক্রম করার সময় অন্ধকার পথ চলতে গিয়ে মোবাইল ফোনের ফ্লাশলাইট জ্বালায় মুসাব্বির। এ সময় সড়কের পাশে বসে আড্ডারত বড়নগর গ্রামের তাকবির, তানভীরসহ তাদের বন্ধুদের চোখে লাইটের আলো পড়ে। এ নিয়ে দুপক্ষের মধ্যে তর্কাতর্কি হলে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। পরে রাতে মুসাব্বির ফের কয়েকজন বন্ধু নিয়ে গোজিয়াখাই এলাকার একটি দোকানে যায়। সেখানে পূর্ব পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় তিনজন আহত হন। বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন মুসাব্বিরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া আহত মাসাকিন ও সুজন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ লাল ঘোষ জানান, কীভাবে কী ঘটেছে সেটি জানার চেষ্টা চলছে। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে সে অনুযায়ী আইনই ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow