ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় বসা নিয়ে হাতাহাতি, একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌকায় বসার জায়গা নিয়ে হাতাহাতিতে হানিফ মিয়া (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে পৌর এলাকার তিতাস নদীর মনু বাবুর নৌকাঘাটে এ ঘটনা ঘটে। নিহত হানিফ উপজেলার বগডহর গ্রামের হারিজ মিয়ার ছেলে৷ প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ মিয়া মেয়ের শ্বশুরবাড়িতে যেতে নৌকাঘাটে আসেন। নৌকা ঘাটে ভিড়লে এতে উঠে বসার জায়গা নিয়ে এলেম খা নামের আরেক যাত্রীর সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। এরই একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন হানিফ মিয়া। পরে তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত নয়। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আবুল হাসনাত মো. রাফি/এসআর/এমএস
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌকায় বসার জায়গা নিয়ে হাতাহাতিতে হানিফ মিয়া (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে পৌর এলাকার তিতাস নদীর মনু বাবুর নৌকাঘাটে এ ঘটনা ঘটে। নিহত হানিফ উপজেলার বগডহর গ্রামের হারিজ মিয়ার ছেলে৷
প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ মিয়া মেয়ের শ্বশুরবাড়িতে যেতে নৌকাঘাটে আসেন। নৌকা ঘাটে ভিড়লে এতে উঠে বসার জায়গা নিয়ে এলেম খা নামের আরেক যাত্রীর সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। এরই একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন হানিফ মিয়া। পরে তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত নয়। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
আবুল হাসনাত মো. রাফি/এসআর/এমএস
What's Your Reaction?