ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুরে ডুবে মোছা. তাবাসসুম খান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) দুপুরে আখাউড়া পৌরসভার খালাজুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাবাসসুম ওই গ্রামের বাসিন্দা মো. আলী আশরাফ খানের মেয়ে। পরিবার জানায়, দুপুরে বাড়ির পাশে খেলার একপর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত স্থানীয় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বয়স কম এবং পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আবুল হাসনাত মো. রাফি/এএইচ/এমএস

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুরে ডুবে মোছা. তাবাসসুম খান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৪ মে) দুপুরে আখাউড়া পৌরসভার খালাজুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাবাসসুম ওই গ্রামের বাসিন্দা মো. আলী আশরাফ খানের মেয়ে।

পরিবার জানায়, দুপুরে বাড়ির পাশে খেলার একপর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত স্থানীয় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বয়স কম এবং পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow